আওয়ামী লীগ অফিসে যুবকের লাশ

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের ভৈরবে উপজেলা আওয়ামী লীগের অফিসের ভিতরের রুম থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুর ১২টার দিকে ভৈরব বাজার হলুদপট্টির কাছে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের ভিতরে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের একটি কক্ষে লাশটি পাওয়া যায়।

লাশের সঙ্গে একটি ইনহেলার (অ্যাজমার জন্য ব্যবহৃত) ও একটি অ্যানড্রোয়েড মোবাইল ফোন পাওয়া গেছে। নিহত যুবকের পরনে ছিল একটি প্যান্ট। তবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই।

নিহতের নাম মো. শফিক মিয়া (৩৫)। তিনি কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতি ইউনিয়নের মাটিকাটা গ্রামের মো. সামসু মিয়ার ছেলে। তিনি মিষ্টির দোকানের কর্মচারী ছিলেন।

৫ আগস্ট বিগত সরকার পতনের পর থেকে আওয়ামী লীগ অফিসটি পরিত্যক্ত অবস্থায় ছিল। অফিসের ভিতর দুটি রুম রয়েছে। তার মধ্য দক্ষিণ দিকে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ অফিস, উত্তর দিকে উপজেলা যুবলীগ অফিস ও পশ্চিম দিকে উপজেলা আওয়ামী লীগের অফিস। সবগুলো অফিসের দরজা জানালা, আসবাবপত্র না থাকায় পরিত্যক্ত অবস্থায় আছে। বিগত সরকার পতনের পর স্থানীয় আওয়ামী লীগসহ দলের অঙ্গ-সংগঠনের কোনো নেতাকর্মীকে অফিসগুলোতে দেখা যায় না। ওই যুবককে কে হত্যা করল বা কিভাবে মারা গেল কেউ বলতে পারছেন না।

জানা গেছে, স্থানীয় এক ব্যবসায়ী বুধবার দুপুর ১২টায় পরিত্যক্ত উপজেলা আওয়ামী লীগ অফিসের সামনের মাঠে তার মোটরসাইকেল রাখতে গিয়ে রুমের ভিতর লাশটি দেখতে পান। পরে লোকজনের মধ্য ঘটনাটি জানাজানি হলে স্থানীয় উৎসুক জনতা লাশ দেখতে ভিড় জমান। এ সময় জনতা পুলিশকে খবর দেন।

আদুরি মিষ্টান্ন ভাণ্ডারের ম্যানেজার বিকাশ দেব জানান, গত এক সপ্তাহ আগে শফিক মিয়া আমাদের দোকানে দৈনিক বেতনে চাকরি নেন। চাকরি নেওয়ার পর দেখলাম তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন। অসুস্থতার কারণে চাকরির ৭ দিনের মধ্যে তিনি ৪ দিন ডিউটি করেন। বুধবার সকাল ৯টার দিকে ইনহেলার (শ্বাসকষ্টের জন্য ব্যবহৃত) কেনার জন্য সে ৩০০ টাকা চায় এবং দুই দিনের ছুটি দেওয়ার অনুরোধ করে। তখন আমি টাকা দিয়ে ছুটি মঞ্জুর করি। তারপর তিনি দোকান থেকে বের হয়ে যান। ৪ ঘণ্টা পর পুলিশের কাছে খবর পাই তার লাশ পাওয়া গেছে। কিভাবে তিনি মারা গেলেন বলতে পারব না। তবে আমার ধারণা অসুস্থতার কারণে তিনি মারা গেছেন।

তার বড় ভাই জনি মিয়া বলেন, আমি ফেসবুকে তার ছবি দেখে বিকাল ৩টায় ভৈরব থানায় ছুটে এসে লাশ শনাক্ত করি। আমার ভাই বিবাহিত ও তার একটি ২ বছর বয়সি ছেলে আছে। আমার ভাইয়ের শ্বাসকষ্ট রোগ আছে দীর্ঘদিন যাবত। যখনই তার শ্বাসকষ্ট হয় তখনই তিনি মাটিতে শুয়ে পড়েন। এই অভ্যাস অনেক দিনের। তার কোনো শত্রু সেই। বাড়ি থেকে বের হয়ে ভৈরবে এসে বিভিন্ন কাজ করত সে। গত ২৫ দিন আগে বাড়ি থেকে এসেছিল। আজ তার মৃত্যুর খবর পেলাম। কিভাবে সে মারা গেল তা জানি না। অসুস্থতার কারণে মারা যেতে পারে বলে তার ধারণা।

ভৈরব থানার ওসি খন্দকার ফূয়াদ রোহানী সাংবাদিকদের জানান, ঘটনার খবর পেয়ে বুধবার দুপুর সাড়ে ১২টায় পুলিশসহ আমি ঘটনাস্থলে পৌঁছাই। এ সময় দেখা যায় উপজেলা আওয়ামী লীগের পরিত্যক্ত অফিসের ভিতরের একটি রুমে লাশটি ফ্লোরে পড়ে আছে। লাশের সঙ্গে একটি ইনহেলার ও একটি মোবাইল পাওয়া যায়। এ সময় পুলিশ তার মোবাইলের কলরেকর্ড দেখে মিষ্টির দোকানের নম্বর পায়। পরে দোকানে যোগাযোগ করার পর ম্যানেজার বিকাশ দেব লাশ দেখে তাকে চিনতে পারেন। এরপর নিহতের ভাই এসে তার লাশ শনাক্ত করেন।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

চাটমোহরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত ৮

আহতদের মধ্যে হরিপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবলুর রহমান (৪৮), ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান (৪০), ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আব্দুল মজিদ (৫৭) এবং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাহাত হোসেনের (২৫) নাম জানা গেছে।

১৫ ঘণ্টা আগে

পাচারের ‘নিরাপদ রুট’ নড়াইল মাদকে সয়লাব

স্থানীয়দের দাবি, দ্রুত অর্থ উপার্জনের আশায় অনেক নারীও মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছেন। বর্তমানে মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের অবস্থা ‘বজ্র আঁটুনি ফসকা গেরো’র মতো হয়ে দাঁড়িয়েছে। আগের মতো রাতভর পুলিশি টহল বা মাদক পাচারের রুটে নিয়মিত চেকপোস্টও দেখা যায় না। ফলে জেলার বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার ঘটেছে।

১৮ ঘণ্টা আগে

লক্ষ্মীপুরে আহত আরেক বোনের মৃত্যু, মারা গেছে ঘাতকও

লক্ষ্মীপুরের রায়পুরে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় গুরুতর আহত মেজো মেয়ে নাফিজা আক্তার ইকরা (১৭) চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে মারা গেছে। এ নিয়ে একই পরিবারের মা ও তিন মেয়ের সবাই মারা গেল। পরিবারে এখন বেঁচে আছে শুধু একমাত্র ছেলে।

১ দিন আগে

সাপাহার সীমান্তে শূন্যরেখায় থাকা ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

নওগাঁর সাপাহার সীমান্তের শূন্যরেখায় থাকা ৯ জনকে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ধারণা করছে, পুশইনে ব্যর্থ হয়ে গতকাল বুধবার রাতের কোনো এক সময়ে তাদের ফিরিয়ে নেওয়া হয়েছে।

২ দিন আগে