ডাম্প ট্রাকে পিষ্ট সিএনজি অটোরিকশা, শিশুসহ নিহত ৩

গাজীপুর প্রতিনিধি
আপডেট : ০৩ অক্টোবর ২০২৫, ১৪: ০৪

গাজীপুরের কালীগঞ্জে একটি ডাম্প ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী এক শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় নিহত শিশুর মা-বাবা আহত হয়েছেন। নরসিংদীর ঘোড়াশালের দিক থেকে আসা ইটের সুরকি ভর্তি একটি ডাম্প ট্রাক নরসিংদীগামী যাত্রীবাহী সিএনজি অটোরিকশাকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।

কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রাসেল মিয়া জানান, শুক্রবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল সড়কের কালীগঞ্জ পৌর এলাকার দেওপাড়া চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— নরসিংদীর মনোহরদী উপজেলার দশদোনা গ্রামের নুরুল হকের ছেলে অলিউল্লাহ (৪০), ময়মনসিংহের তারাকান্দা উপজেলার পাগলীপুর গ্রামের মৃত শুক্কুর মাহমুদের ছেলে আবু তালেব (২৭) এবং সিরাজগঞ্জের হাফিজুর রহমানের শিশু ছেলে তানিম রহমান (৪) নিহত হয়।

অলিউল্লাহ ও আবু তালেব দুর্ঘটনাস্থলেই নিহত হন। আহত অবস্থায় শিশু তানিমকে শ্রীপুর উপজেলার একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তানিমের বাবা সিরাজগঞ্জের হাফিজুর রহমান (৪০) ও মা স্ত্রী ছালমা বেগম (৩৫) এ সময় আহত হয়েছেন।

কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মাকসুদুল কবির নকিব জানান, আহতদের প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাদের গাজীপুরের শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন জানান, দুর্ঘটনা কবলিত ডাম্প ট্রাক ও সিএনজি অটোরিকশা থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ঢামেক হাসপাতালে কিশোরীর মরদেহ রেখে পালালেন ২ ব্যক্তি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে এক কিশোরীর মরদেহ রেখে পালিয়েছেন সঙ্গে আসা দুই ব্যক্তি। ওই কিশোরীর বয়স আনুমানিক ১৬ বছর। তার গলায় কালো দাগ ও দুই হাতে আঘাতের চিহ্ন রয়েছে।

১ দিন আগে

বরিশালে আদালত চত্বরে বিস্ফোরণ, নিরাপত্তা জোরদার

বরিশাল জেলা ও দায়রা জজ আদালত চত্বরে ককটেলসদৃশ একটি বস্তুর বিস্ফোরণ ঘটেছে। আজ বুধবার বেলা পৌনে ১১টার দিকে আদালতের মূল ফটকের কাছে জুডিশিয়াল ভবনের সামনে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহত না হলেও বিচারপ্রার্থীসহ অন্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

১ দিন আগে

ডেভিড ইমনের ৫ দিনের রিমান্ড, নতুন করে জিজ্ঞাসাবাদ

বুধবার (১২ আগস্ট) চট্টগ্রামের হাটহাজারী থানায় করা একটি চাঁদাবাজির মামলায় চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লোকমান হাকিমের আদালত এ আদেশ দেন।

১ দিন আগে

সাভারে এবার বোমাসদৃশ প্রেশার কুকার উদ্ধার, নিরাপত্তা জোরদার

ঢাকার সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের শ্যামপুর এলাকায় কিছু হাতবোমা ও বোমা তৈরির উপকরণ উদ্ধারের কয়েক ঘণ্টার ব্যবধানে বনগাঁও ইউনিয়নেও বোমাসদৃশ একটি প্রেসার কুকার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

১ দিন আগে