ফরিদপুর জেলা এনসিপির আহ্বায়ককে অব্যাহতি

ফরিদপুর প্রতিনিধি

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফরিদপুর জেলার আহ্বায়ক হাসিবুর রহমান অপু ঠাকুরকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ (বোয়ালমারী-আলফাডাঙ্গা-মধুখালী) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেছেন।

শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফরিদপুরে জেলা কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম জাহিদ বলেন, হাসিবুর রহমান অপু ফরিদপুর-১ আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র এমপি প্রার্থী হিসেবে অংশগ্রহণ করছেন। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের কারণে ও কেন্দ্রীয় নির্দেশ অমান্য করায় জেলার আহ্বায়ক পদ থেকে হাসিবুর রহমান অপু ঠাকুরকে দলের সব দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দিবাগত রাতে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য (দপ্তর সেল) তৌহিদ আহমেদ আশিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের কারণে ও কেন্দ্রীয় নির্দেশ অমান্য করায় আপনাকে দলের সব দায়িত্ব থেকে আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্য সচিব আকতার হোসেনের নির্দেশক্রমে এতদ্বারা অব্যাহতি প্রদান করা হলো।

এ বিষয়ে ফরিদপুর জেলা এনিসিপির সদস্য সচিব সাইফ খান বলেন, সাবেক আহ্বায়ক আমাদের দলের জোটের প্রার্থীর পক্ষে কাজ না করায় কেন্দ্র তাকে অব্যাহতি দিয়েছেন। এটা তার নিজস্ব ব্যাপার। তিনি নিজেই একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমার কেন্দ্রীয় নেতৃবৃন্দ যেভাবে নির্দেশনা দেবেন আমি সেটাই বাস্তবায়ন করব।

বিষয়টি নিয়ে জানতে চাইলে হাসিবুর রহমান অপু বলেন, জামায়াতে ইসলামীর জোটের প্রার্থীর পক্ষে কাজ না করায় আমাকে অব্যহতি দেয়া হয়েছে। আমি তাদের পক্ষে কাজ করতে রাজি হইনি, কারণ হচ্ছে ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে জামায়াতের গণহত্যার দায়ভার রয়েছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ঢামেক হাসপাতালে কিশোরীর মরদেহ রেখে পালালেন ২ ব্যক্তি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে এক কিশোরীর মরদেহ রেখে পালিয়েছেন সঙ্গে আসা দুই ব্যক্তি। ওই কিশোরীর বয়স আনুমানিক ১৬ বছর। তার গলায় কালো দাগ ও দুই হাতে আঘাতের চিহ্ন রয়েছে।

২০ ঘণ্টা আগে

বরিশালে আদালত চত্বরে বিস্ফোরণ, নিরাপত্তা জোরদার

বরিশাল জেলা ও দায়রা জজ আদালত চত্বরে ককটেলসদৃশ একটি বস্তুর বিস্ফোরণ ঘটেছে। আজ বুধবার বেলা পৌনে ১১টার দিকে আদালতের মূল ফটকের কাছে জুডিশিয়াল ভবনের সামনে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহত না হলেও বিচারপ্রার্থীসহ অন্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

২০ ঘণ্টা আগে

ডেভিড ইমনের ৫ দিনের রিমান্ড, নতুন করে জিজ্ঞাসাবাদ

বুধবার (১২ আগস্ট) চট্টগ্রামের হাটহাজারী থানায় করা একটি চাঁদাবাজির মামলায় চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লোকমান হাকিমের আদালত এ আদেশ দেন।

২১ ঘণ্টা আগে

সাভারে এবার বোমাসদৃশ প্রেশার কুকার উদ্ধার, নিরাপত্তা জোরদার

ঢাকার সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের শ্যামপুর এলাকায় কিছু হাতবোমা ও বোমা তৈরির উপকরণ উদ্ধারের কয়েক ঘণ্টার ব্যবধানে বনগাঁও ইউনিয়নেও বোমাসদৃশ একটি প্রেসার কুকার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

১ দিন আগে