নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ৫

ফরিদপুর প্রতিনিধি
আপডেট : ০৮ এপ্রিল ২০২৫, ১৪: ০৫
ফরিদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে গেলে কমপক্ষে ৫ জন নিহত হয়েছেন। ছবি: সংগৃহীত

ঢাকা-বরিশাল মহাসড়কে ফরিদপুর সদর উপজেলার জোয়াইরের মোড়ে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়লে পাঁচজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন।

মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল সোয়া ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান দুর্ঘটনায় হতাহতের তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, গোপালগঞ্জের মুকসুদপুর থেকে ছেড়ে আসা একটি লোকাল বাস দুর্ঘটনাস্থল জোয়াইরের মোড় এলাকার শরিফ জুটমিলের কাছে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বৈদ্যুতিক খুঁটিতে আঘাত করে খাদে পড়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। হাসপাতালে নেওয়ার পথেই বাবা-ছেলেসহ পাঁচজন নিহত হন। আহত হন কমপক্ষে ৩০ জন। হতাহত কারও পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসকরা জানান, আহত প্রায় ৩০ জনকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ইউএনও কার্যালয় ঘেরাও, সাংবাদিকদের মারধরের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে

বুধবার (১২ আগস্ট) দুপুরের এ কর্মসূচিকে কেন্দ্র করে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা, তাঁদের মোবাইল ফোন কেড়ে নেওয়া এবং ধারণ করা ছবি-ভিডিও মুছে ফেলার অভিযোগ উঠেছে।

২ দিন আগে

ঢামেক হাসপাতালে কিশোরীর মরদেহ রেখে পালালেন ২ ব্যক্তি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে এক কিশোরীর মরদেহ রেখে পালিয়েছেন সঙ্গে আসা দুই ব্যক্তি। ওই কিশোরীর বয়স আনুমানিক ১৬ বছর। তার গলায় কালো দাগ ও দুই হাতে আঘাতের চিহ্ন রয়েছে।

২ দিন আগে

বরিশালে আদালত চত্বরে বিস্ফোরণ, নিরাপত্তা জোরদার

বরিশাল জেলা ও দায়রা জজ আদালত চত্বরে ককটেলসদৃশ একটি বস্তুর বিস্ফোরণ ঘটেছে। আজ বুধবার বেলা পৌনে ১১টার দিকে আদালতের মূল ফটকের কাছে জুডিশিয়াল ভবনের সামনে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহত না হলেও বিচারপ্রার্থীসহ অন্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

২ দিন আগে

ডেভিড ইমনের ৫ দিনের রিমান্ড, নতুন করে জিজ্ঞাসাবাদ

বুধবার (১২ আগস্ট) চট্টগ্রামের হাটহাজারী থানায় করা একটি চাঁদাবাজির মামলায় চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লোকমান হাকিমের আদালত এ আদেশ দেন।

২ দিন আগে