প্রতিবেদক, রাজনীতি ডটকম

টাঙ্গাইল জেলাকে ঢাকা বিভাগে রাখার দাবিতে যমুনা সেতু গোলচত্বর এলাকায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ছাত্র-জনতা। সোমবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১১ টার দিকে এ বিক্ষোভ শুরু হয়।
স্থানীয়রা জানায়, সকাল থেকে যমুনা সেতু গোলচত্বর এলাকায় শতাধিক মানুষ মহাসড়কের পাশে জড়ো হতে থাকে। বেলা সাড়ে ১১ টার দিকে তারা মহাসড়ক অবরোধ করে। এ সময় তারা টাঙ্গাইল জেলাকে ঢাকা বিভাগের আওতায় অন্তর্ভুক্ত রাখার দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এ সময় মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন তারা।
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান জানান, বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। দাবির বিষয়টি প্রশাসনের উচ্চপর্যায়ে জানানো হবে বলেও তিনি জানান।

খাগড়াছড়ির পানছড়ি ও রামগড় উপজেলায় সশস্ত্র সন্ত্রাসী দলের বিরুদ্ধে পৃথক দুটি অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। অভিযানে এক সশস্ত্র সংগঠনের সদস্য নিহত হয়েছেন বলে জানানো হয়েছে। এ ছাড়া আত্মসমর্পণ করেছেন আরও দুই সদস্য। উদ্ধার করা হয়েছে একাধিক অস্ত্র, ম্যাগাজিন ও গোলাবারুদ।
১ দিন আগে
নিহতদের একজন নিরাপত্তাবাহিনীর সঙ্গে গোলাগুলিতে এবং অন্যজন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস)- সশস্ত্র হামলায় প্রাণ হারিয়েছেন বলে দাবি করেছে ইউপিডিএফ।
১ দিন আগে
দিনাজপুর সদর উপজেলার সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় চারজনকে আটক করেছে স্থানীয় এলাকাবাসী। আজ বুধবার ভোর ৬টার দিকে বনতারা-গিলাবাড়ি সীমান্ত এলাকায় তাদের আটক করা হয়।
১ দিন আগে
মামলার বাদী খোকন তালুকদার নিজেকে কুমিল্লা মহানগরীর ২৬ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে পরিচয় দিলেও মহানগর যুবদল সেই দাবি অস্বীকার করেছে। সংগঠনটির সদস্যসচিব রোমান হাসান বলেন, খোকন যুবদলের কোনো পর্যায়ের নেতা বা কর্মী নন। অতীতে তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।
১ দিন আগে