গাজীপুর প্রতিনিধি

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ দলের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন দলটির নেতাকর্মীরা। মহানগরীর বাসন থানা এলাকায় চান্দনা চৌরাস্তার বর্ষা সিনেমা হলের সামনে মহাসড়কে অবস্থান নিয়ে আড়াই ঘণ্টা ধরে বিক্ষোভ করেন তারা।
শনিবার (৩০ আগস্ট) বিকেল ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা মহাসড়কে জড়ো হয়ে অবস্থান নেন। এ সময় ওই সড়কে যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানজট দেখা দেয়।
গণঅধিকার পরিষদ গাজীপুর জেলা কমিটির আহ্বায়ক পাঠান আজাহার বলেন, পূর্বঘোষণা অনুযায়ী বিকেল ৫টা থেকে দলীয় নেতাকর্মীরা মহাসড়কে অবস্থান নেন। হামলাকারীদের বিচার ও জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি জানিয়ে স্লোগান দেন নেতাকর্মীরা।

গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা প্রায় আড়াই ঘণ্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। ছবি: রাজনীতি ডটকম
পাঠান আজাহার জানান, মহাসড়কে যানবাহন আটকা পড়ে চালক ও যাত্রীদের দুর্ভোগের কথা বিবেচনায় নিয়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মহাসড়ক ছেড়ে দিয়ে সড়কের পাশে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন তারা।
ট্রাফিক পরিদর্শক (টিআই) তারিকুল ইসলাম বলেন, হঠাৎ করেই গণঅধিকার পরিষদের সমর্থকরা মহাসড়ক অবরোধ করে বসেন। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজট দেখা দেয়। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা চালাচ্ছি।
বিক্ষোভকারীদের কাছে যাওয়া সম্ভব হচ্ছে না এবং আপাতত ট্রাফিক নিয়ন্ত্রণে ব্যস্ত থাকার কথা বলে লাইন কেটে দেন তারিকুল ইসলাম।
গাজীপুর মহানগর পুলিশের (জিএমপির) বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন খান বলেন, বিকেল ৫টা থেকে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তারা সড়ক থেকে সরে গিয়ে মহাসড়কের পাশে অবস্থান নিলে যানবাহন চলাচল শুরু হয়।

খাগড়াছড়ির পানছড়ি ও রামগড় উপজেলায় সশস্ত্র সন্ত্রাসী দলের বিরুদ্ধে পৃথক দুটি অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। অভিযানে এক সশস্ত্র সংগঠনের সদস্য নিহত হয়েছেন বলে জানানো হয়েছে। এ ছাড়া আত্মসমর্পণ করেছেন আরও দুই সদস্য। উদ্ধার করা হয়েছে একাধিক অস্ত্র, ম্যাগাজিন ও গোলাবারুদ।
১ দিন আগে
নিহতদের একজন নিরাপত্তাবাহিনীর সঙ্গে গোলাগুলিতে এবং অন্যজন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস)- সশস্ত্র হামলায় প্রাণ হারিয়েছেন বলে দাবি করেছে ইউপিডিএফ।
২ দিন আগে
দিনাজপুর সদর উপজেলার সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় চারজনকে আটক করেছে স্থানীয় এলাকাবাসী। আজ বুধবার ভোর ৬টার দিকে বনতারা-গিলাবাড়ি সীমান্ত এলাকায় তাদের আটক করা হয়।
২ দিন আগে
মামলার বাদী খোকন তালুকদার নিজেকে কুমিল্লা মহানগরীর ২৬ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে পরিচয় দিলেও মহানগর যুবদল সেই দাবি অস্বীকার করেছে। সংগঠনটির সদস্যসচিব রোমান হাসান বলেন, খোকন যুবদলের কোনো পর্যায়ের নেতা বা কর্মী নন। অতীতে তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।
২ দিন আগে