প্রতিবেদক, রাজনীতি ডটকম

জিয়া পরিবারের নেতৃত্বেই দেশ নিরাপদ থাকবে বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। তিনি বলেন, দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণ এবং সার্বভৌমত্ব রক্ষায় জিয়া পরিবারের কোনো বিকল্প নেই।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা-৩ আসনের অন্তর্গত শুভাঢ্যা ইউনিয়নে নির্বাচনি প্রচারে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর মেয়ে নিপুণ রায় এ দিন ঢাকা-৩ আসনের প্রার্থী ও তার শ্বশুর গয়েশ্বর চন্দ্র রায়ের পক্ষে ধানের শীষের প্রচারে মাঠে নামেন।
পথসভায় তিনি বলেন, গত ১৭ বছর ধরে জনগণের হারানো ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে বিএনপি রাজপথে সক্রিয় রয়েছে এবং নির্বাচনি প্রচারণায় সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। মানুষের এই সমর্থনই প্রমাণ করে যে আসন্ন নির্বাচনে গয়েশ্বর চন্দ্র রায় বিপুল ভোটে জয়ী হবেন।
এ সময় তিনি আরও বলেন, দেশের মানুষকে কোনো রাজাকার বা গুপ্তচরের হাতে ছেড়ে দেওয়া যাবে না। তিনি আরও প্রতিশ্রুতি দেন যে, ধানের শীষের সরকার গঠিত হলে সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত করা হবে।
শুভাঢ্যা ইউনিয়নের বিভিন্ন পাড়া-মহল্লায় সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করার সময় নিপুণ রায় চৌধুরী স্থানীয় উন্নয়নের ওপর বিশেষ জোর দেন।
তিনি জানান, ঢাকা-৩ আসনের মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধিতে সেখানে বেসরকারি বিশ্ববিদ্যালয় ও আধুনিক হাসপাতাল স্থাপনের পরিকল্পনা রয়েছে তাদের।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে এক কিশোরীর মরদেহ রেখে পালিয়েছেন সঙ্গে আসা দুই ব্যক্তি। ওই কিশোরীর বয়স আনুমানিক ১৬ বছর। তার গলায় কালো দাগ ও দুই হাতে আঘাতের চিহ্ন রয়েছে।
১৯ ঘণ্টা আগে
বরিশাল জেলা ও দায়রা জজ আদালত চত্বরে ককটেলসদৃশ একটি বস্তুর বিস্ফোরণ ঘটেছে। আজ বুধবার বেলা পৌনে ১১টার দিকে আদালতের মূল ফটকের কাছে জুডিশিয়াল ভবনের সামনে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহত না হলেও বিচারপ্রার্থীসহ অন্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
১৯ ঘণ্টা আগে
বুধবার (১২ আগস্ট) চট্টগ্রামের হাটহাজারী থানায় করা একটি চাঁদাবাজির মামলায় চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লোকমান হাকিমের আদালত এ আদেশ দেন।
১৯ ঘণ্টা আগে
ঢাকার সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের শ্যামপুর এলাকায় কিছু হাতবোমা ও বোমা তৈরির উপকরণ উদ্ধারের কয়েক ঘণ্টার ব্যবধানে বনগাঁও ইউনিয়নেও বোমাসদৃশ একটি প্রেসার কুকার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
১ দিন আগে