গাজীপুরে যাত্রীবাহী বাস চাপায় পুলিশ কর্মকর্তা নিহত, স্ত্রী আহত

গাজীপুর প্রতিনিধি
নিহত পুলিশ কর্মকর্তা মোস্তাফিজ হাসান। ছবি: সংগৃহীত

গাজীপুরে যাত্রীবাহী বাসের চাপায় এক পুলিশ কর্মকর্তা নিহত ও তার স্ত্রী আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ বাসসহ চালককে আটক করেছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে মহানগরীর গাজীপুর জেলা পুলিশ লাইনের প্রধান ফটকের সামনে এ দুর্ঘটনা ঘটে। গাজীপুর মহানগর পুলিশ (জিএমপির) সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।

দুর্ঘটনায় নওগাঁ জেলা পুলিশের গোয়েন্দা (ডিবি) বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজ হাসান (৫২) নিহত হয়েছেন। আহত হয়েছেন তার স্ত্রী লতিফা জেসমিন (৪৮)। নিহত মোস্তাফিজ হাসান রাজশাহী মহানগরীর মতিহার থানার কাজলা এলাকার আক্তার হোসেনের ছেলে।

আটক বাসচালক সুমন গাজীপুরের কাপাসিয়া উপজেলার উড়ুন গ্রামের কফিল উদ্দিনের ছেলে।

গাজীপুর মহানগর পুলিশ (জিএমপির) সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, তাদের ব্যবহৃত প্রাইভেটকার পুলিশ লাইনের গেটসংলগ্ন সড়কের দক্ষিণ পাশে রেখে স্বামী-স্ত্রী পুলিশ লাইনের প্রধান ফটকের সামনে দোকানে যান। দোকানে কাজ সেরে সড়ক পার হওয়ার সময় গাজীপুরের চান্দনা চৌরাস্তা থেকে আসা দ্রুত গতির যাত্রীবাহী বাস পথের সাথী পরিবহন (গাজীপুর-জ-১১-০০৫৬) সড়কের বিআরটি লেনে তাদের দুজনকে ধাক্কা দিলে পড়ে গিয়ে গুরুতর আহত হন।

তাৎক্ষণিকভাবে পুলিশ লাইনের সামনে থাকা পুলিশ সদস্য ও স্থানীয় লোকজন আহত পুলিশ কর্মকর্তা ও তার স্ত্রীকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজে হাসপাতালে পাঠায়।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক পুলিশ কর্মকর্তা মোস্তাফিজ হাসানকে মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত তার স্ত্রী লতিফা জেসমিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো করা হয়েছে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

খাগড়াছড়িতে সেনা অভিযানে ‘সশস্ত্র সংগঠনের সদস্য নিহত’, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

খাগড়াছড়ির পানছড়ি ও রামগড় উপজেলায় সশস্ত্র সন্ত্রাসী দলের বিরুদ্ধে পৃথক দুটি অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। অভিযানে এক সশস্ত্র সংগঠনের সদস্য নিহত হয়েছেন বলে জানানো হয়েছে। এ ছাড়া আত্মসমর্পণ করেছেন আরও দুই সদস্য। উদ্ধার করা হয়েছে একাধিক অস্ত্র, ম্যাগাজিন ও গোলাবারুদ।

১ দিন আগে

খাগড়াছড়িতে পৃথক ২ ঘটনায় ইউপিডিএফের ২ সদস্য নিহত

নিহতদের একজন নিরাপত্তাবাহিনীর সঙ্গে গোলাগুলিতে এবং অন্যজন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস)- সশস্ত্র হামলায় প্রাণ হারিয়েছেন বলে দাবি করেছে ইউপিডিএফ।

২ দিন আগে

ভারত থেকে অবৈধ প্রবেশ, দিনাজপুর সীমান্তে আটক ৪

দিনাজপুর সদর উপজেলার সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় চারজনকে আটক করেছে স্থানীয় এলাকাবাসী। আজ বুধবার ভোর ৬টার দিকে বনতারা-গিলাবাড়ি সীমান্ত এলাকায় তাদের আটক করা হয়।

২ দিন আগে

এমপি মনিরুলকে নিয়ে বিতর্কিত প্রচার, ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা

মামলার বাদী খোকন তালুকদার নিজেকে কুমিল্লা মহানগরীর ২৬ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে পরিচয় দিলেও মহানগর যুবদল সেই দাবি অস্বীকার করেছে। সংগঠনটির সদস্যসচিব রোমান হাসান বলেন, খোকন যুবদলের কোনো পর্যায়ের নেতা বা কর্মী নন। অতীতে তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

২ দিন আগে