টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের নাগরপুরে তৃতীয় শ্রেণির এক মাদরাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে ওই মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালকের ছেলে রিজওয়ান উদ্দীনকে (২০) গ্রেপ্তার করেছে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে ওই ছেলেটি একাধিকবার বলাৎকারের শিকার হয়। এ ঘটনায় ভুক্তভোগী ছেলেটির মা নাগরপুর থানায় অভিযোগ করলে রাতে গ্রেপ্তার করা হয় রিজওয়ানকে।
শুক্রবার এ তথ্য জানিয়েছেন নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম। গ্রেপ্তার রিজওয়ান বাবনাপাড়া মদিনাতুন উলুম আমিনিয়া ইসলামিয়া মাদরাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা পরিচালক রফিকুল ইসলাম আমিনির ছেলে।
ওসি রফিকুল ইসলাম বলেন, মাদরাসার তৃতীয় শ্রেণির এক ছাত্রকে ওই মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালকের ছেলে রিজওয়ান বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে ২টার মধ্যে একাধিক দফায় বলাৎকার করে বলে অভিযোগ রয়েছে। ছেলেটি সন্ধ্যায় এ ঘটনা জানালে স্বজনরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
ওসি আরও বলেন, রাতে ছাত্রের মা বাদী হয়ে নাগরপুর থানায় অভিযোগ করলে পুলিশ তৎক্ষণাৎ অভিযান চালিয়ে অভিযুক্ততেক গ্রেপ্তার করেছে। শুক্রবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

স্থানীয়দের দাবি, দ্রুত অর্থ উপার্জনের আশায় অনেক নারীও মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছেন। বর্তমানে মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের অবস্থা ‘বজ্র আঁটুনি ফসকা গেরো’র মতো হয়ে দাঁড়িয়েছে। আগের মতো রাতভর পুলিশি টহল বা মাদক পাচারের রুটে নিয়মিত চেকপোস্টও দেখা যায় না। ফলে জেলার বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার ঘটেছে।
৯ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরের রায়পুরে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় গুরুতর আহত মেজো মেয়ে নাফিজা আক্তার ইকরা (১৭) চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে মারা গেছে। এ নিয়ে একই পরিবারের মা ও তিন মেয়ের সবাই মারা গেল। পরিবারে এখন বেঁচে আছে শুধু একমাত্র ছেলে।
১ দিন আগে
নওগাঁর সাপাহার সীমান্তের শূন্যরেখায় থাকা ৯ জনকে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ধারণা করছে, পুশইনে ব্যর্থ হয়ে গতকাল বুধবার রাতের কোনো এক সময়ে তাদের ফিরিয়ে নেওয়া হয়েছে।
১ দিন আগে
লক্ষ্মীপুরের রায়পুরে মা-বোনসহ এক ঢাবি ছাত্রীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ছাড়া এ ঘটনায় গুরুতর আহত পরিবারের আরেক মেয়েকে ঢাকায় হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক তরুণকে আটক করে পিটিয়ে আহত করেছে স্থানীয়রা।
১ দিন আগে