হেনস্থার প্রতিবাদ করায় নিউমার্কেটে ঢাবি শিক্ষার্থীদের ওপর হামলা, আহত ২

প্রতিবেদক, রাজনীতি ডটকম

নিউমার্কেটে এক দোকানে নারী শিক্ষার্থীকে হেনস্থার প্রতিবাদ করতে গিয়ে মারধরের শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুই শিক্ষার্থী। মাথা ও পায়ে আঘাতপ্রাপ্ত দুই শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে চিকিৎসা দেওয়া হয়েছে।

সোমবার (২৬ মে) রাত সাড়ে ৯টার দিকে নিউমার্কেটের চাঁদনী চক মার্কেটের ‘জেসমিন ফেব্রিকস’ নামের একটি দোকানে এ ঘটনা ঘটে। এতে আহত হন বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী শাহেদুল ইসলাম ও আয়াজুর রহমান।

ভুক্তভোগীদের একজন দর্শন বিভাগের শিক্ষার্থী ফারহান জানান, আয়াজ, সমাজকল্যাণ বিভাগের শিক্ষার্থী মাসরাত ও তিনি ওই দোকানে কাপড় কিনতে যান। কাপড়ের দাম নিয়ে আলোচনা চলাকালে দোকানকর্মীরা মাসরাতকে 'অরুচিকর ও অবমাননাকর' মন্তব্য করেন।

ফারহান জানান, এক দোকানকর্মী বলেন, “এসব ছোটলোক মার্কেটে আসে কীভাবে? তোদের কাছে কাপড় বেচব না।”

এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ফারহান তার বন্ধু শাহেদ ও রূপককে ফোন করে ঘটনাস্থলে ডাকেন। তারা হেনস্থার প্রতিবাদ করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ রয়েছে, দোকানের ম্যানেজার ও আশপাশের দোকানিরা মিলে শিক্ষার্থীদের ‘চোর’ বলে চিৎকার করতে থাকেন এবং একপর্যায়ে তাদের ওপর শারীরিক হামলা চালানো হয়।

হামলায় শাহেদুল ইসলাম ও আয়াজুর রহমানের মাথা ও পায়ে গুরুতর আঘাত লাগে। পরে তাদের বিশ্ববিদ্যালয় মেডিকেলে নেয়া হয়।

ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের স্ট্যাট অফিসের সুপারভাইজার মো. আমানুল্লাহ নিউমার্কেট থানায় একটি মামলা দায়ের করেন।

থানা সূত্রে জানা গেছে, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মিলন নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে আরও চারজনকে শনাক্ত করা হয়েছে।

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহফুজুল হক বলেন, “ঘটনাস্থলে সিসিটিভি ক্যামেরা ছিল। ভিডিও বিশ্লেষণ করে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করা হবে।”

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সাপাহার সীমান্তে শূন্যরেখায় থাকা ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

নওগাঁর সাপাহার সীমান্তের শূন্যরেখায় থাকা ৯ জনকে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ধারণা করছে, পুশইনে ব্যর্থ হয়ে গতকাল বুধবার রাতের কোনো এক সময়ে তাদের ফিরিয়ে নেওয়া হয়েছে।

১ দিন আগে

লক্ষ্মীপুরে মা-বোনসহ ঢাবি ছাত্রীকে কুপিয়ে হত্যা, জড়িত সন্দেহে তরুণ আটক

লক্ষ্মীপুরের রায়পুরে মা-বোনসহ এক ঢাবি ছাত্রীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ছাড়া এ ঘটনায় গুরুতর আহত পরিবারের আরেক মেয়েকে ঢাকায় হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক তরুণকে আটক করে পিটিয়ে আহত করেছে স্থানীয়রা।

১ দিন আগে

ইঞ্জিন বিকল-বগি লাইনচ্যুত, চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ বিচ্ছিন্ন

এর মধ্যে চট্টগ্রাম থেকে ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে গেছে। আর চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হয়েছে চারটি। দুটি ট্রেন দুই লাইনে দুর্ঘটনার কবলে পড়লে আপ ও ডাউন উভয় লাইনেই ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।

২ দিন আগে

খাগড়াছড়িতে সেনা অভিযানে ‘সশস্ত্র সংগঠনের সদস্য নিহত’, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

খাগড়াছড়ির পানছড়ি ও রামগড় উপজেলায় সশস্ত্র সন্ত্রাসী দলের বিরুদ্ধে পৃথক দুটি অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। অভিযানে এক সশস্ত্র সংগঠনের সদস্য নিহত হয়েছেন বলে জানানো হয়েছে। এ ছাড়া আত্মসমর্পণ করেছেন আরও দুই সদস্য। উদ্ধার করা হয়েছে একাধিক অস্ত্র, ম্যাগাজিন ও গোলাবারুদ।

২ দিন আগে