বাসে ডাকাতি ও যাত্রীদের শ্লীলতাহানি: গ্রেপ্তার দুজন রিমান্ডে, একজনের স্বীকারোক্তি

টাঙ্গাইল প্রতিনিধি
বাস ডাকাতির ঘটনায় গ্রেপ্তার তিনজন। ছবি: রাজনীতি ডটকম

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে অস্ত্রের মুখে জিম্মি করে চোখ-মুখ ও হাত বেঁধে যাত্রীবাহী বাসে ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনায় গ্রেপ্তার আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতে হাজির করা হলে তাদের একজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বাকি দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আদালত পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

সোমবার (২৬ মে) বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রুমেলিয়া সিরাজাম ডাকাত দলের এক সদস্যের জবানবন্দি লিপিবদ্ধ করেন। বাকি দুজনকে পুলিশ সাত দিনের রিমান্ড চেয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠালে বিচারক বাদল কুমার চন্দ্র শুনানি শেষে পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন সিরাজগঞ্জের সানোয়ার হোসেনের ছেলে সাব্বির হোসেন (৩৪)। অন্যদিকে রিমান্ডে যাওয়া দুজন একই জেলার আব্দুল হামিদ সরকারের ছেলে সিহাব সরকার (২৭) ও মৃত ইমান আলী সেখের ছেলে জাহাঙ্গীর আলম (৩৭)।

এর আগে রোববার (২৫ মে) রাতে টাঙ্গাইল ও সিরাজগঞ্জে অভিযান চালিয়ে পুলিশ এই তিনজনকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছে লুটের ১৯টি মোবাইল ফোন, যাত্রীদের কর্মস্থলের আইডি কার্ড ও একটি ব্যাগ পাওয়া যায়।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহম্মেদ বলেন, যে দুজনকে রিমান্ডে নেওয়া হয়েছে তাদের জিজ্ঞাসাবাদে আরও তথ্য সংগ্রহ করা হবে। ডাকাতিতে জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারেও অভিযান চলমান।

ঢাকার আব্দুল্লাহপুর থেকে রংপুরগামী আল ইমরান পরিবহনের যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনাটি ঘটে গত মঙ্গলবার। ডাকাতির পাশাপাশি নারী যাত্রীদের শ্লীলতাহানিও করা হয়। পরদিন বুধবার বিকেলে বাসের যাত্রী মিনু মিয়া বাদী হয়ে অজ্ঞাত ৮ থেকে ৯ জনকে আসামি করে টাঙ্গাইল সদর থানায় মামলা করেন।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ইউএনও কার্যালয় ঘেরাও, সাংবাদিকদের মারধরের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে

বুধবার (১২ আগস্ট) দুপুরের এ কর্মসূচিকে কেন্দ্র করে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা, তাঁদের মোবাইল ফোন কেড়ে নেওয়া এবং ধারণ করা ছবি-ভিডিও মুছে ফেলার অভিযোগ উঠেছে।

১ দিন আগে

ঢামেক হাসপাতালে কিশোরীর মরদেহ রেখে পালালেন ২ ব্যক্তি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে এক কিশোরীর মরদেহ রেখে পালিয়েছেন সঙ্গে আসা দুই ব্যক্তি। ওই কিশোরীর বয়স আনুমানিক ১৬ বছর। তার গলায় কালো দাগ ও দুই হাতে আঘাতের চিহ্ন রয়েছে।

১ দিন আগে

বরিশালে আদালত চত্বরে বিস্ফোরণ, নিরাপত্তা জোরদার

বরিশাল জেলা ও দায়রা জজ আদালত চত্বরে ককটেলসদৃশ একটি বস্তুর বিস্ফোরণ ঘটেছে। আজ বুধবার বেলা পৌনে ১১টার দিকে আদালতের মূল ফটকের কাছে জুডিশিয়াল ভবনের সামনে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহত না হলেও বিচারপ্রার্থীসহ অন্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

১ দিন আগে

ডেভিড ইমনের ৫ দিনের রিমান্ড, নতুন করে জিজ্ঞাসাবাদ

বুধবার (১২ আগস্ট) চট্টগ্রামের হাটহাজারী থানায় করা একটি চাঁদাবাজির মামলায় চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লোকমান হাকিমের আদালত এ আদেশ দেন।

২ দিন আগে