আমরা ওই ধরনের কোনো কার্ডের ওয়াদা দিচ্ছি না: জামায়াত আমির

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৩ জানুয়ারি ২০২৬, ০০: ৫২
বৃহস্পতিবার রাজধানীর মিরপুর-১০-এ নিজের প্রথম নির্বাচনি সমাবেশ বক্তব্য দেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের দরিদ্র জনগোষ্ঠীকে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতিকে ইঙ্গিত করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমরা ওই ধরনের কোনো কার্ডের ওয়াদা দিচ্ছি না। ২০০০ টাকা দিয়ে একটা পরিবারের কোনো কিছুর সমাধান হবে?’

আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাজধানীর মিরপুর-১০-এ নিজের প্রথম নির্বাচনি সমাবেশ এ কথা বলেন জামায়াত আমির।

তিনি আরও বলেন, “আমার ভাই নাহিদ ইসলাম বলেছে, তাতে আবার ভাগ বসিয়ে দেওয়া হবে; ‘খাজনা আগে, তারপর অন্যটা’, ‘২০০০ এর মধ্যে ১০০০ আমার খাজনা; আমাকে আগে দাও, তারপরে তোমারটা তুমি বুঝে নাও’।”

ঢাকা-১৫ আসনে (মিরপুর-কাফরুল) জামায়াতের এই প্রার্থী বলেন, ‘এই এলাকায় ১০ লক্ষাধিক মানুষের বসবাস। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, এখানে একটি সরকারি হাসপাতাল নেই। এমনকি উন্নতমানের একটি বেসরকারি হাসপাতালও নেই। এখানে নেই একটি আন্ডারগ্যাজুয়েট কলেজ বা কোনো বিশ্ববিদ্যালয়।’

জামায়াত আমির আরও বলেন, এই এলাকার প্রতিটি অলি-গলিতে ড্রেনের ময়লার গন্ধে বসবাস করা অত্যন্ত কঠিন। গ্যাস সংকট নিত্যদিনের সঙ্গী। জামায়াতে ইসলামী এই আসনে নির্বাচিত হলে জনগণের মৌলিক এসব সমস্যা সমাধান করে জনগণের নাগরিক অধিকার প্রতিষ্ঠা করা হবে বলে জানান তিনি।

এ ছাড়া ফ্যাসিবাদের নতুন জামা পরে কেউ এলে ৫ অগাস্টের মতো তাদেরও একই পরিণতি ভোগ করতে হবে বলে মন্তব্য করেন তিনি।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

নেত্রকোনায় স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড, শ্বশুর-শাশুড়ি খালাস

৪ ঘণ্টা আগে

যুবলীগ নেতাকে গ্রেপ্তার, পরদিন চট্টগ্রাম কারাগারে মৃত্যু

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল হোসেন বলেন, প্রাথমিকভাবে চিকিৎসকদের ধারণা, নুরুল আলম ‘ম্যাসিভ হার্ট অ্যাটাকে’ মারা গেছেন। ময়নাতদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

৬ ঘণ্টা আগে

সীতাকুণ্ডে মসজিদে ইমামের ঝুলন্ত মরদেহ, ‘আত্মহত্যা’ ধারণা পুলিশের

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি মসজিদের ইমাম মো. আমির হোসেনের (৪৩) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বাংলাবাজার ঘোড়ামারা এলাকার রাজা মিয়া সওদাগর জামে মসজিদ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

৭ ঘণ্টা আগে

বিপৎসীমায় তিস্তা, ৪৮ ঘণ্টায় পানি বাড়বে রংপুর বিভাগের নিম্নাঞ্চলে

২১ ঘণ্টা আগে