প্রতিবেদক, রাজনীতি ডটকম

দেশজুড়ে চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’ এর অংশ হিসেবে গাজীপুর জেলার বিভিন্ন থানা ও মহানগরে অভিযান চালিয়ে ৬৫ জন আওয়ামী লীগ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এর মধ্যে গাজীপুর জেলার ৫টি থানায় ৪০ জন এবং মহানগরের ৮টি থানায় ২৫ জন নেতাকর্মী আটক হন।
রোববার (৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় গাজীপুর জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক জানান, জেলার বিভিন্ন থানায় অভিযান চলমান রয়েছে। তবে আটককৃতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সেসময় তিনি জানান, গতকাল থেকে শুরু হওয়া অপারেশন ডেভিল হান্টে ৪০ জনকে আটক করা হয়েছে, যাদের মধ্যে বেশিরভাগই ফ্যাসিস্ট সরকারের সমর্থক বলে পরিচিত।
এদিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জানায়, তাদের আটটি থানায় ২৫ জনকে আটক করা হয়েছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মো. জাহিদুল হক এ তথ্য নিশ্চিত করে জানান অপারেশন ডেভিল হান্ট চলমান রয়েছে।

রাজধানীতে ভবিষ্যতে পরিচয়পত্র ছাড়া কোনো হকার থাকবেন না এবং নির্ধারিত স্থানের বাইরে কেউ ব্যবসা করতে পারবেন না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।
২ দিন আগে
নীলফামারীর ডিমলায় নাউতরা নদীর ওপর নটাবাড়ি বাঁশের সাঁকো পরিদর্শনে গিয়ে ভেঙে নদীতে পড়ে গেছেন জামায়াতের ৮ থেকে ১০ জন নেতাকর্মী। তবে সাঁকোর কিছুটা সামনে থাকায় সংসদ সদস্য আব্দুস সাত্তার রক্ষা পান। এ ঘটনায় কেউ গুরুতর আহত হননি।
২ দিন আগে
খুলনার রূপসা উপজেলায় যুবদল কর্মী ফখরুল শেখ (৩২) হত্যার নেপথ্যে মাদক রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ঘটনাস্থলের পাশে থাকা মাদকের একটি আখড়াকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তাজুল ইসলাম।
২ দিন আগে
বুধবার (১২ আগস্ট) দুপুরের এ কর্মসূচিকে কেন্দ্র করে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা, তাঁদের মোবাইল ফোন কেড়ে নেওয়া এবং ধারণ করা ছবি-ভিডিও মুছে ফেলার অভিযোগ উঠেছে।
২ দিন আগে