শ্রীপুরে চিকিৎসক দম্পত্তির বাড়িতে ডাকাতির চার মাস পর একজন গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে চিকিৎসক দম্পত্তির বাড়িতে ডাকাতির চার মাস পর আলমগীর হোসেন (৩০) নামে ডাকাত দলের এক সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

রবিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় র‌্যাব-১ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) পারভেজ রানা গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার আলমগীর হোসেন ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার মলমল ভাটিপাড়া গ্রামের মমতাজ উদ্দিন বেপারী মোন্তার ছেলে। তার বিরুদ্ধে ডাকাতি, হত্যা ও অস্ত্র আইনে তিনটি মামলা রয়েছে।

শনিবার (৪ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় শ্রীপুর পৌরসভার আনসার রোড এলাকা থেকে গ্রেপ্তার করে।

ভুক্তভোগী চিকিৎসক দম্পত্তি মোর্শেদুল হক শরীফ এবং মৌসুমী আক্তার লিজা শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের আনাসার টেপিরবাড়ী গ্রামের বাসিন্দা।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আব্দুল বারিক জানান, শনিবার (৪ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে র‌্যাব আলমগীর হোসেনকে থানায় হস্তান্তর করে। পূর্বে তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একটি অস্ত্র, একটি হত্যা এবং একটি ডাকাতি মামলা রয়েছে। রবিবার (৫ অক্টোবর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, গত ২১ জুন দিবাগত রাত ৩টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের আনসার টেপিরবাড়ী গ্রামের চিকিৎসক দম্পত্তি মোর্শেদুল হক শরীফ এবং মৌসুমী আক্তার লিজার বসত বাড়িতে ৮/১০ জনের এক দল ডাকাত ঘরে প্রবেশ করে। ডাকাতেরা তাদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মূল্যবান মালামাল লুটে নেয়।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

খাগড়াছড়িতে সেনা অভিযানে ‘সশস্ত্র সংগঠনের সদস্য নিহত’, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

খাগড়াছড়ির পানছড়ি ও রামগড় উপজেলায় সশস্ত্র সন্ত্রাসী দলের বিরুদ্ধে পৃথক দুটি অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। অভিযানে এক সশস্ত্র সংগঠনের সদস্য নিহত হয়েছেন বলে জানানো হয়েছে। এ ছাড়া আত্মসমর্পণ করেছেন আরও দুই সদস্য। উদ্ধার করা হয়েছে একাধিক অস্ত্র, ম্যাগাজিন ও গোলাবারুদ।

১ দিন আগে

খাগড়াছড়িতে পৃথক ২ ঘটনায় ইউপিডিএফের ২ সদস্য নিহত

নিহতদের একজন নিরাপত্তাবাহিনীর সঙ্গে গোলাগুলিতে এবং অন্যজন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস)- সশস্ত্র হামলায় প্রাণ হারিয়েছেন বলে দাবি করেছে ইউপিডিএফ।

১ দিন আগে

ভারত থেকে অবৈধ প্রবেশ, দিনাজপুর সীমান্তে আটক ৪

দিনাজপুর সদর উপজেলার সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় চারজনকে আটক করেছে স্থানীয় এলাকাবাসী। আজ বুধবার ভোর ৬টার দিকে বনতারা-গিলাবাড়ি সীমান্ত এলাকায় তাদের আটক করা হয়।

২ দিন আগে

এমপি মনিরুলকে নিয়ে বিতর্কিত প্রচার, ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা

মামলার বাদী খোকন তালুকদার নিজেকে কুমিল্লা মহানগরীর ২৬ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে পরিচয় দিলেও মহানগর যুবদল সেই দাবি অস্বীকার করেছে। সংগঠনটির সদস্যসচিব রোমান হাসান বলেন, খোকন যুবদলের কোনো পর্যায়ের নেতা বা কর্মী নন। অতীতে তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

২ দিন আগে