কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সাফির উদ্দিন সাফিসহ তিন আওয়ামী লীগ নেতাকে গ্ৰেপ্তার করেছে পুলিশ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম সচল করার চেষ্টার পাশাপাশি গত বছরের ৫ আগস্টের পর ভাঙচুর-হামলার অভিযোগের দুটি মামলায় আসামি করা হয়েছে তাদের।
সোমবার (১৫ ডিসেম্বর) রাতে নিজ নিজ বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে পুলিশ তাদের আদালতে হাজির করে।
গ্ৰেপ্তার বাকি দুজন হলেন— ঢাকী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রুকনুজ্জামান (সামান) এবং মিঠামইন সদর ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ও সাবেক সেনা সদস্য নবী হোসেন।
তাদের বিরুদ্ধে নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের সংগঠনিক কার্যক্রম সচল করার চেষ্টার অভিযোগ রয়েছে। ৫ আগস্টের পর মিঠামইনে বিএনপি অফিস ও হোটেল পাঁচফোড়ন ভাঙচুরসহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে মিঠামইন থানায় দায়ের হাওয়া দুটি মামলায় তাদের গ্ৰেপ্তার দেখানো হয়েছে।
মিঠামইন থানার উপপরিদর্শক (এসআই) মোমেন মিয়া বলেন, ‘গ্ৰেপ্তার তিন ব্যক্তি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। তাদের কার্যক্রম সন্দেহজনক, তাই গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্ৰেপ্তার করা হয়েছে।’
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, ‘তাদের তিনজনকে দুটি মামলায় গ্ৰেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। সামনে নির্বাচন, তাই আমাদের অভিযান অব্যাহত থাকবে।’

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে এক কিশোরীর মরদেহ রেখে পালিয়েছেন সঙ্গে আসা দুই ব্যক্তি। ওই কিশোরীর বয়স আনুমানিক ১৬ বছর। তার গলায় কালো দাগ ও দুই হাতে আঘাতের চিহ্ন রয়েছে।
১ দিন আগে
বরিশাল জেলা ও দায়রা জজ আদালত চত্বরে ককটেলসদৃশ একটি বস্তুর বিস্ফোরণ ঘটেছে। আজ বুধবার বেলা পৌনে ১১টার দিকে আদালতের মূল ফটকের কাছে জুডিশিয়াল ভবনের সামনে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহত না হলেও বিচারপ্রার্থীসহ অন্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
১ দিন আগে
বুধবার (১২ আগস্ট) চট্টগ্রামের হাটহাজারী থানায় করা একটি চাঁদাবাজির মামলায় চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লোকমান হাকিমের আদালত এ আদেশ দেন।
১ দিন আগে
ঢাকার সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের শ্যামপুর এলাকায় কিছু হাতবোমা ও বোমা তৈরির উপকরণ উদ্ধারের কয়েক ঘণ্টার ব্যবধানে বনগাঁও ইউনিয়নেও বোমাসদৃশ একটি প্রেসার কুকার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
১ দিন আগে