টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের মির্জাপুরে একটি ট্রাককে পেছন থেকে পিকআপ ধাক্কা দিলে ওই পিকআপের চালকসহ তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।
বৃহস্পতিবার (৮ মে) বিকেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার গোড়াই মিলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, গোড়াই মিলগেট এলাকায় উত্তরবঙ্গগামী বড় ট্রাক তথা লোবেটের সঙ্গে ধাক্কায় পিকআপটি উলটে যায়। এতে চালকসহ পিকআপে থাকা তিনজন নিহত হন। ফায়ার সার্ভিসের কর্মীরা দুর্ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ সময় চালক লোবেট গাড়ি নিয়ে পালিয়ে যান। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) শাহ আলম বলেন, নিহতদের মধ্যে একজন বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন। তিনি তার বাসা পরিবর্তনের মালামাল সরাতে পিকআপটি ভাড়া করে ছিলেন। এ ছাড়া নিহতদের মধ্যে একজন পিকআপের চালক, আরেক জন তার সহকারী।
গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান বলেন, নিহতদের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। পরিচয় পেলে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

লক্ষ্মীপুরের রায়পুরে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় গুরুতর আহত মেজো মেয়ে নাফিজা আক্তার ইকরা (১৭) চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে মারা গেছে। এ নিয়ে একই পরিবারের মা ও তিন মেয়ের সবাই মারা গেল। পরিবারে এখন বেঁচে আছে শুধু একমাত্র ছেলে।
১ দিন আগে
নওগাঁর সাপাহার সীমান্তের শূন্যরেখায় থাকা ৯ জনকে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ধারণা করছে, পুশইনে ব্যর্থ হয়ে গতকাল বুধবার রাতের কোনো এক সময়ে তাদের ফিরিয়ে নেওয়া হয়েছে।
১ দিন আগে
লক্ষ্মীপুরের রায়পুরে মা-বোনসহ এক ঢাবি ছাত্রীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ছাড়া এ ঘটনায় গুরুতর আহত পরিবারের আরেক মেয়েকে ঢাকায় হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক তরুণকে আটক করে পিটিয়ে আহত করেছে স্থানীয়রা।
১ দিন আগে
এর মধ্যে চট্টগ্রাম থেকে ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে গেছে। আর চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হয়েছে চারটি। দুটি ট্রেন দুই লাইনে দুর্ঘটনার কবলে পড়লে আপ ও ডাউন উভয় লাইনেই ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।
২ দিন আগে