টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের সখীপুরে কাকড়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল হোসেনের কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছেন বিক্ষুব্ধ জনতা। সোমবার দুপুরে উপজেলার গড়বাড়ি বাজারে অবস্থিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কক্ষে তালা দেওয়া হয়। এ সময় সংক্ষিপ্ত সমাবেশ করে চেয়ারম্যানকে অবাঞ্ছিত ঘোষণা করে এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে উত্তেজিত জনতা উপজেলার গড়বাড়ি বাজারে বিক্ষোভ মিছিল বের করে। পরে তারা ওই বাজারে অবস্থিত কাকড়াজান ইউনিয়ন পরিষদে গিয়ে চেয়ারম্যানের কক্ষে তালা ঝুলিয়ে দিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে।
সমাবেশে স্থানীয় বাসিন্দা আমির হামজা শিকদার, হাজী ওসমান গনি, আবুল কালাম আজাদ, আব্দুর রাজ্জাক তালুকদার, মোজাম্মেল হক প্রমুখ বক্তব্য দেন।
এ সময় বক্তারা বলেন, চেয়ারম্যান দুলাল হোসেন উপজেলা আওয়ামী লীগের সদস্য ও দুটি হত্যা মামলার আসামি হয়েও নির্বিঘ্নে পরিষদের কার্যক্রম পরিচালনা করছে। এসময় তারা অবিলম্বে চেয়ারম্যান বিরুদ্ধে আইনি পদক্ষেপের দাবি জানান।
ইউপি চেয়ারম্যান দুলাল হোসেন বলেন, বিএনপি’র নেতাকর্মীরা প্রতিহিংসার বশবর্তী হয়ে এ কাজ করেছে। সাধারণ জনতা এ কাজ করেনি। এ বিষয়টি উপজেলা প্রশাসন ও থানা-পুলিশকে অবহিত করা হয়েছে।
এবিষয়ে উপজেলা বিএনপির সভাপতি সাজাহান সাজু বলেন, বিএনপির পক্ষ থেকে তালা দেওয়ার কোনো ঘটনা ঘটেনি। শুনেছি স্থানীয় বাসিন্দারা বিক্ষুব্ধ হয়ে হত্যা মামলার আসামি দুলাল হোসেনের কক্ষে তালা দিয়েছে।
এ বিষয়ে সখীপুর থানার অফিসার ওসি আবুল কালাম ভুঞা ও উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রনী বলেন, ঘটনাটি শুনেছি। এ বিষয়টি নিয়ে উর্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বুধবার (১২ আগস্ট) দুপুরের এ কর্মসূচিকে কেন্দ্র করে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা, তাঁদের মোবাইল ফোন কেড়ে নেওয়া এবং ধারণ করা ছবি-ভিডিও মুছে ফেলার অভিযোগ উঠেছে।
২ দিন আগে
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে এক কিশোরীর মরদেহ রেখে পালিয়েছেন সঙ্গে আসা দুই ব্যক্তি। ওই কিশোরীর বয়স আনুমানিক ১৬ বছর। তার গলায় কালো দাগ ও দুই হাতে আঘাতের চিহ্ন রয়েছে।
২ দিন আগে
বরিশাল জেলা ও দায়রা জজ আদালত চত্বরে ককটেলসদৃশ একটি বস্তুর বিস্ফোরণ ঘটেছে। আজ বুধবার বেলা পৌনে ১১টার দিকে আদালতের মূল ফটকের কাছে জুডিশিয়াল ভবনের সামনে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহত না হলেও বিচারপ্রার্থীসহ অন্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
২ দিন আগে
বুধবার (১২ আগস্ট) চট্টগ্রামের হাটহাজারী থানায় করা একটি চাঁদাবাজির মামলায় চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লোকমান হাকিমের আদালত এ আদেশ দেন।
২ দিন আগে