গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কাপাসিয়ায় শাপলা বিলে নৌকা ডুবে দুজনের মৃত্যু হয়েছে। একই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। ‘টিকটক’ করার জন্য মোবাইলে ভিডিও ধারণ করার সময় নৌকাটি ডুবে যায় বলে স্থানীয়দের বরাতে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস কাপাসিয়া স্টেশনের লিডার মো. সাবেদ আলী খান জানান, শুক্রবার (১ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার টোক ইউনিয়নের পাঁচুয়া গ্রামের বিলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা মো. বাইজিদ (২৫) ময়মনসিংহের ভালুকা থানার জামিরদিয়া গ্রামের ফরহাদ উদ্দিনের ছেলে ও মো. মাহিন (১৬) গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ী গ্রামের নূরে আলমের ছেলে।
নৌকায় থাকা একই এলাকার আকাশ (২২) ও তুহিন (১৬) বিল থেকে উঠে আসতে পেরেছে। তারা সামান্য আহত হয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয়দের বরাতে ফায়ার সার্ভিস জানায়, শুক্রবার সকালে নৌকা ভাড়া নিয়ে শাপলা বিলে ঘুরতে যান শ্রীপুর উপজেলা থেকে আসা পাঁচজন। নৌকায় থাকা অবস্থায় তারা মোবাইল দিয়ে ‘টিকটক’ করার কাজে মেতে উঠেন। একপর্যায়ে দুলুনিতে নৌকাটি ডুবে যায়।
সকাল সাড়ে ৮টার দিকে খবর পেয়ে দুর্ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস। সেখানে স্থানীয়রা একজনকে মৃত অবস্থায় উদ্ধার করেছিল। গুরুতর আহত অবস্থায় ফায়ার সার্ভিসের কর্মীরা দুজনকে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।
কাপাসিয়া থানার ওসি মোহম্মদ জয়নাল আবেদীন মণ্ডল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে এক কিশোরীর মরদেহ রেখে পালিয়েছেন সঙ্গে আসা দুই ব্যক্তি। ওই কিশোরীর বয়স আনুমানিক ১৬ বছর। তার গলায় কালো দাগ ও দুই হাতে আঘাতের চিহ্ন রয়েছে।
১ দিন আগে
বরিশাল জেলা ও দায়রা জজ আদালত চত্বরে ককটেলসদৃশ একটি বস্তুর বিস্ফোরণ ঘটেছে। আজ বুধবার বেলা পৌনে ১১টার দিকে আদালতের মূল ফটকের কাছে জুডিশিয়াল ভবনের সামনে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহত না হলেও বিচারপ্রার্থীসহ অন্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
১ দিন আগে
বুধবার (১২ আগস্ট) চট্টগ্রামের হাটহাজারী থানায় করা একটি চাঁদাবাজির মামলায় চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লোকমান হাকিমের আদালত এ আদেশ দেন।
১ দিন আগে
ঢাকার সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের শ্যামপুর এলাকায় কিছু হাতবোমা ও বোমা তৈরির উপকরণ উদ্ধারের কয়েক ঘণ্টার ব্যবধানে বনগাঁও ইউনিয়নেও বোমাসদৃশ একটি প্রেসার কুকার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
১ দিন আগে