১৯ দিনেও অচল তাজউদ্দীন নার্সিং কলেজ, কমপ্লিট শাটডাউন অব্যাহত

গাজীপুর প্রতিনিধি
রোববার তিন শিক্ষকের কুশপুতুল দাহ করেন গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ নার্সিং কলেজের শিক্ষার্থীরা। ছবি: রাজনীতি ডটকম

গাজীপুরে শহিদ তাজউদ্দীন আহমদ নার্সিং কলেজের অচলাবস্থা ১৯ দিনেও কাটেনি। তিন শিক্ষকের বদলিসহ বিভিন্ন দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ ও সমাবেশ অব্যাহত রেখেছেন। তিন শিক্ষক— নার্সিং ইন্সট্রাক্টর জামাল উদ্দিন ভূইয়া, তাজুল ইসলাম ও মোখলেসুর রহমানের কুশপুতুলও দাহ করেছেন তারা।

রোববার (৩১ আগস্ট) শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে একাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে রেখে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি অব্যহত রাখেন।

কলেজের তিন শিক্ষকের বিরুদ্ধে অযোগ্যতা, পাঠদানের সুশৃঙ্খল পরিবেশ নষ্ট করা ও শিক্ষার্থীদের নানাভাবে হয়রানি ও হুমকি দেওয়ার অভিযোগ করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এসব অভিযোগে তারা ওই তিন শিক্ষককে বদলি করে দেওয়ার দাবি জানিয়ে আসছিলেন।

দাবি মেনে না নেওয়ায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা গত ১৩ আগস্ট থেকে ক্লাস বর্জন শুরু করেন। ওই দিন দুপুরে তারা একাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে রেখে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করেন। রোববার ১৯তম দিনেও তাদের সে কর্মসূচি অব্যাহত ছিল। এ দিন তারা ওই তিন শিক্ষকের কুশপুতুল দাহ করেন।

গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ নার্সিং কলেজের স্টুডেন্টস ওয়েলফেয়ার অরগানাইজেশনের (এসডব্লিউও) সভাপতি মেহেদী হাসান চয়ন বলেন, বারবার তিন শিক্ষকের বদলির দাবি জানিয়েছি। মহাপরিচালক বরাবর স্মারকলিপিও দিয়েছি। কিন্তু এ বিষয়ে কোনো পদক্ষেপ না নিয়ে প্রহসনমূলক রুটিন প্রকাশ করা হয়।

চয়ন বলেন, কলেজের শিক্ষার্থীদের মেধাশূন্য করার লক্ষ্যে ওই রুটিনে পাঠদানের জন্য সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন পাঁচ শিক্ষককে অন্তর্ভুক্ত করা হয়নি। এতে শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে ক্লাস বর্জন করে আন্দোলনে নামে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে।

এর আগে গত ২ ফেব্রুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত একই দাবিতে শিক্ষার্থীরা কলেজের একাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে ক্লাস-পরীক্ষা বর্জন করেছিলেন। পরে কর্তৃপক্ষের আশ্বাসে আন্দোলন বন্ধ করেন তারা।

চয়ন বলেন, ওই আশ্বাসের পর শিক্ষার্থীরা ক্লাসে ফিরলেও কর্তৃপক্ষ প্রতিশ্রুতি রাখেনি। অভিযুক্ত ওই তিন শিক্ষককে এখন পর্যন্ত অন্য কোথাও বদলি না করে নিজ নিজ পদে বহাল রেখেছে। এ কারণেই এবার দাবি পূরণের আগ পর্যন্ত শিক্ষার্থীরা আন্দোলন প্রত্যাহার না করার বিষয়ে অনড় অবস্থান নিয়েছে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

খাগড়াছড়িতে সেনা অভিযানে ‘সশস্ত্র সংগঠনের সদস্য নিহত’, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

খাগড়াছড়ির পানছড়ি ও রামগড় উপজেলায় সশস্ত্র সন্ত্রাসী দলের বিরুদ্ধে পৃথক দুটি অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। অভিযানে এক সশস্ত্র সংগঠনের সদস্য নিহত হয়েছেন বলে জানানো হয়েছে। এ ছাড়া আত্মসমর্পণ করেছেন আরও দুই সদস্য। উদ্ধার করা হয়েছে একাধিক অস্ত্র, ম্যাগাজিন ও গোলাবারুদ।

১ দিন আগে

খাগড়াছড়িতে পৃথক ২ ঘটনায় ইউপিডিএফের ২ সদস্য নিহত

নিহতদের একজন নিরাপত্তাবাহিনীর সঙ্গে গোলাগুলিতে এবং অন্যজন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস)- সশস্ত্র হামলায় প্রাণ হারিয়েছেন বলে দাবি করেছে ইউপিডিএফ।

২ দিন আগে

ভারত থেকে অবৈধ প্রবেশ, দিনাজপুর সীমান্তে আটক ৪

দিনাজপুর সদর উপজেলার সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় চারজনকে আটক করেছে স্থানীয় এলাকাবাসী। আজ বুধবার ভোর ৬টার দিকে বনতারা-গিলাবাড়ি সীমান্ত এলাকায় তাদের আটক করা হয়।

২ দিন আগে

এমপি মনিরুলকে নিয়ে বিতর্কিত প্রচার, ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা

মামলার বাদী খোকন তালুকদার নিজেকে কুমিল্লা মহানগরীর ২৬ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে পরিচয় দিলেও মহানগর যুবদল সেই দাবি অস্বীকার করেছে। সংগঠনটির সদস্যসচিব রোমান হাসান বলেন, খোকন যুবদলের কোনো পর্যায়ের নেতা বা কর্মী নন। অতীতে তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

২ দিন আগে