প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীর উত্তরায় মিনিবাসের চাপায় ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের এক শ্রমিক নিহত হয়েছেন। রোববার সকাল সোয়া ৯টার দিকে কামারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।
এদিকে, দুর্ঘটনায় শ্রমিক নিহতের ঘটনায় সড়ক অবরোধ করেছেন এলিভেটেড এক্সপ্রেসওয়ের শ্রমিকরা। দুটি মিনিবাস ভেঙেছেন তারা। পাশাপাশি আব্দুল্লাহপুর-বাইপেল সড়কে আগুন দিয়ে তারা বিক্ষোভ করছেন । এতে করে সড়কটিতে যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন সড়ক ব্যবহারকারীরা।
শ্রমিকরা জানান, সকালে কামারপাড়া সড়কে সার্ভিস ম্যান হিসেবে কাজ করছিলেন ওই শ্রমিক। একটি মিনি বাসকে থামার সংকেত দেন তিনি। এ সময় ওই মিনিবাসটি তাকে চাপা দেয়।
দুর্ঘটনা ও বাসে আগুন দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা ফায়ার সার্ভিসের কর্মকর্তা বাঁধন। তিনি বলেন, খবর পেয়ে আমাদের একটি দল সেখানে কাজ করছে।
কামারপাড়ায় দায়িত্বরত সার্জেন্ট এরশাদুজ্জামান বলেন, ‘আব্দুল্লাহপুর-আশুলিয়া সড়কে কামারপাড়ার ইসলাম পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। আব্দুল্লাহপুরগামী একটি মিনিবাস ওই শ্রমিককে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ওই শ্রমিককে মৃত ঘোষণা করেন। এ খবরে ঘাতক বাসে আগুন দেয় শ্রমিকরা। এছাড়া সড়ক অবরোধ করেন তারা।’

বুধবার (১২ আগস্ট) দুপুরের এ কর্মসূচিকে কেন্দ্র করে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা, তাঁদের মোবাইল ফোন কেড়ে নেওয়া এবং ধারণ করা ছবি-ভিডিও মুছে ফেলার অভিযোগ উঠেছে।
২ দিন আগে
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে এক কিশোরীর মরদেহ রেখে পালিয়েছেন সঙ্গে আসা দুই ব্যক্তি। ওই কিশোরীর বয়স আনুমানিক ১৬ বছর। তার গলায় কালো দাগ ও দুই হাতে আঘাতের চিহ্ন রয়েছে।
২ দিন আগে
বরিশাল জেলা ও দায়রা জজ আদালত চত্বরে ককটেলসদৃশ একটি বস্তুর বিস্ফোরণ ঘটেছে। আজ বুধবার বেলা পৌনে ১১টার দিকে আদালতের মূল ফটকের কাছে জুডিশিয়াল ভবনের সামনে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহত না হলেও বিচারপ্রার্থীসহ অন্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
২ দিন আগে
বুধবার (১২ আগস্ট) চট্টগ্রামের হাটহাজারী থানায় করা একটি চাঁদাবাজির মামলায় চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লোকমান হাকিমের আদালত এ আদেশ দেন।
২ দিন আগে