গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে বাড়ির অদূরে তাল কুড়াতে গিয়ে নিখোঁজের কয়েক ঘণ্টা পর এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই নারীর মুখমণ্ডল থেঁতলানো ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
নিহত কমলা বেগম উপজেলার গাজীপুর ইউনিয়নের ভুতুলিয়া গ্রামের কৃষক কদম আলীর স্ত্রী। শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে ভুতুলিয়া গ্রামে তাদের বাড়ির অদূরে এক ঝোঁপের গর্ত থেকে মাটিচাপা অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
শ্রীপুরের চকপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, সকালে কমলা বেগম ও তার স্বামী কদম আলী একসঙ্গে বাড়ি থেকে বের হন। কদম আলী কাজে চলে যান। কমলা বেগম বাড়ির অদূরে থাকা চার-পাঁচটি তাল গাছের ওখানে তাল কুড়াতে যান।
দুপুরে কদম আলী বাড়ি ফিরে দেখেন, তার স্ত্রী কমলা বেগম তখনো বাসায় ফেরেননি। আশপাশে খুঁজেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ সময় প্রতিবেশীরাও তাকে খুঁজতে শুরু করেন। দুপুর পেরিয়ে এক প্রতিবেশী ঝোঁপের ভেতরে মাটি খুঁড়ে রাখা দেখতে পান। তার চিৎকারে সবাই এগিয়ে গেলে সেখানে মাটিচাপা অবস্থায় কমলা বেগমের মরদেহ দেখতে পান।
নিহতের স্বামী কদম আলী বলেন, আমি মানুষের বাড়িতে কৃষি কাজ করি। ছেলে আর ছেলের বউ পোশাক কারখানায় চাকরি করে। আমার স্ত্রী বাড়িতে থেকে নাতিদের দেখাশুনা করে। কারা এবং কেন আমার স্ত্রীকে এভাবে হত্যা করল?
কদম আলী পুলিশকে জানান, এলাকার কারও সঙ্গে তাদের কোনো বিষয় নিয়ে বিরোধ নেই। কেবল মাস দুয়েক আগে প্রতিবেশী নবী হোসেনের সঙ্গে সামান্য একটি বিষয় নিয়ে তাদের বিরোধ হয়। তবে সে বিরোধও খুন-খারাবির মতো নয় বলে জানান তিনি।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, মাটিচাপা দেওয়া অবস্থায় এক নারীর গলাকাটা মরদেহের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। ওই নারীর মুখমন্ডল থেঁতলানো ছিল, সুরতহালে শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
ওসি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য শহিদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে এক কিশোরীর মরদেহ রেখে পালিয়েছেন সঙ্গে আসা দুই ব্যক্তি। ওই কিশোরীর বয়স আনুমানিক ১৬ বছর। তার গলায় কালো দাগ ও দুই হাতে আঘাতের চিহ্ন রয়েছে।
১ দিন আগে
বরিশাল জেলা ও দায়রা জজ আদালত চত্বরে ককটেলসদৃশ একটি বস্তুর বিস্ফোরণ ঘটেছে। আজ বুধবার বেলা পৌনে ১১টার দিকে আদালতের মূল ফটকের কাছে জুডিশিয়াল ভবনের সামনে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহত না হলেও বিচারপ্রার্থীসহ অন্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
১ দিন আগে
বুধবার (১২ আগস্ট) চট্টগ্রামের হাটহাজারী থানায় করা একটি চাঁদাবাজির মামলায় চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লোকমান হাকিমের আদালত এ আদেশ দেন।
১ দিন আগে
ঢাকার সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের শ্যামপুর এলাকায় কিছু হাতবোমা ও বোমা তৈরির উপকরণ উদ্ধারের কয়েক ঘণ্টার ব্যবধানে বনগাঁও ইউনিয়নেও বোমাসদৃশ একটি প্রেসার কুকার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
১ দিন আগে