দাম হাঁকা হচ্ছে ১১ লাখ টাকা

কেরানীগঞ্জের হাটে ১৪০০ কেজির ‘টাইসন’ দেখতে উপচে পড়া ভিড়

প্রতিবেদক, রাজনীতি ডটকম

ঢাকার কেরানীগঞ্জে আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে জমে উঠেছে পশুর হাট। আর সেই হাটের মূল আকর্ষণে পরিণত হয়েছে বিশাল আকৃতির এক ষাঁড়—‘টাইসন’। উপজেলার রসুলপুর মাদ্রাসা পশুর হাটে আনা এই ষাঁড়টিকে এক নজর দেখতে প্রতিদিনই ভিড় করছেন শত শত ক্রেতা ও দর্শনার্থী।

সাদা-কালো রঙের ভাটি ক্রস জাতের ‘টাইসন’-এর ওজন প্রায় ১ হাজার ৪০০ কেজি। প্রায় ৬৭ ইঞ্চি উচ্চতা ও ৯ ফুট দৈর্ঘ্যের এই দানবীয় আকৃতির ষাঁড়টি হাটে আসার পর থেকেই সবার নজর কেড়েছে। অনেকেই পরিবারের সদস্যদের নিয়ে শুধু গরুটি দেখতে হাটে আসছেন, আবার কেউ কেউ স্মৃতি ধরে রাখতে টাইসনের সঙ্গে ছবি তুলছেন।

টাইসনের মালিক জুবাইদা এগ্রোর খামারি গাজী জাহাঙ্গীর জানান, আড়াই বছর বয়সী এই ষাঁড়টিকে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে লালন-পালন করা হয়েছে। কোনো ধরনের ক্ষতিকর স্টেরয়েড বা ইনজেকশন ব্যবহার না করে ঘাস, খড়, ভুসিসহ দেশীয় পুষ্টিকর খাবার খাইয়ে নিয়মিত পরিচর্যার মাধ্যমে গরুটিকে বড় করা হয়েছে বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, 'টাইসনের দাম চাওয়া হচ্ছে ১১ লাখ টাকা। এখন পর্যন্ত কয়েকজন ক্রেতা সর্বোচ্চ ৮ লাখ টাকা পর্যন্ত দাম বলেছেন। আশা করছি, ঈদের আগেই কাঙ্ক্ষিত দামে বিক্রি করতে পারব।'

হাটে আসা দর্শনার্থী তাবিবুর রহমান বলেন, 'এত বড় গরু সচরাচর চোখে পড়ে না। তাই পরিবার নিয়ে দেখতে এসেছি। বাচ্চারাও খুব আনন্দ পাচ্ছে।'

রসুলপুর মাদ্রাসা পশুর হাটের ইজারাদার ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম জানান, টাইসনকে ঘিরে হাটে আলাদা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। প্রতিদিন অসংখ্য মানুষ শুধু গরুটি দেখতেই হাটে আসছেন। তিনি আশা প্রকাশ করেন, শেষ পর্যন্ত গরুটি ভালো দামেই বিক্রি হবে।

বিশালাকৃতির ‘টাইসন’ শুধু একটি কোরবানির পশুই নয়, বরং এবারের কেরানীগঞ্জের পশুর হাটে এক বিশেষ আকর্ষণ ও আলোচনার কেন্দ্রে পরিণত হয়েছে।

রাজনীতি/একে

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ঢামেক হাসপাতালে কিশোরীর মরদেহ রেখে পালালেন ২ ব্যক্তি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে এক কিশোরীর মরদেহ রেখে পালিয়েছেন সঙ্গে আসা দুই ব্যক্তি। ওই কিশোরীর বয়স আনুমানিক ১৬ বছর। তার গলায় কালো দাগ ও দুই হাতে আঘাতের চিহ্ন রয়েছে।

১২ ঘণ্টা আগে

বরিশালে আদালত চত্বরে বিস্ফোরণ, নিরাপত্তা জোরদার

বরিশাল জেলা ও দায়রা জজ আদালত চত্বরে ককটেলসদৃশ একটি বস্তুর বিস্ফোরণ ঘটেছে। আজ বুধবার বেলা পৌনে ১১টার দিকে আদালতের মূল ফটকের কাছে জুডিশিয়াল ভবনের সামনে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহত না হলেও বিচারপ্রার্থীসহ অন্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

১৩ ঘণ্টা আগে

ডেভিড ইমনের ৫ দিনের রিমান্ড, নতুন করে জিজ্ঞাসাবাদ

বুধবার (১২ আগস্ট) চট্টগ্রামের হাটহাজারী থানায় করা একটি চাঁদাবাজির মামলায় চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লোকমান হাকিমের আদালত এ আদেশ দেন।

১৩ ঘণ্টা আগে

সাভারে এবার বোমাসদৃশ প্রেশার কুকার উদ্ধার, নিরাপত্তা জোরদার

ঢাকার সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের শ্যামপুর এলাকায় কিছু হাতবোমা ও বোমা তৈরির উপকরণ উদ্ধারের কয়েক ঘণ্টার ব্যবধানে বনগাঁও ইউনিয়নেও বোমাসদৃশ একটি প্রেসার কুকার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

১৫ ঘণ্টা আগে