গাজীপুরে চলন্ত বাসে হঠাৎ আগুন

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে চলন্ত বাসে হঠাৎ আগুন লাগারর ঘটনা ঘটেছে। এতে বাসটির প্রায় ৮০ শতাংশ পুড়ে গেছে। শনিবার (১৫ নভেম্বর) রাত ৮ টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মহানগরীর গাছা থানাধীন হারিকেন এলাকায় এ ঘটনা ঘটে।

গাজীপুর চৌরাস্তা মর্ডান ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হাসান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কোন হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

প্রতক্ষ্যদর্শী বাবুল হোসেন জানান, আমিসহ প্রায় ১০/১২ জন লোক একটু দূরে পাশেই দাঁড়ানো ছিলাম। হঠাৎ দেখি বাসের ইঞ্জিনে আগুন লেগেছে। বাসের ভিতরে ১০ জনের মতো যাত্রী ছিলো তারা সবাই দ্রুতই নিরাপদে নেমে যায়। পরে ফয়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। বাসের চালক এবং হেলপারকে পাওয়া যায়নি।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, যান্ত্রিক ত্রুটির কারণে বাসটিতে আগুন লেগে প্রায় ৮০ শতাংশ পুড়ে যায়। বাসটি গাজীপুর থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল। পরে হারিকেন এলাকায় পৌঁছালে হঠাৎ আগুন লাগে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ঢামেক হাসপাতালে কিশোরীর মরদেহ রেখে পালালেন ২ ব্যক্তি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে এক কিশোরীর মরদেহ রেখে পালিয়েছেন সঙ্গে আসা দুই ব্যক্তি। ওই কিশোরীর বয়স আনুমানিক ১৬ বছর। তার গলায় কালো দাগ ও দুই হাতে আঘাতের চিহ্ন রয়েছে।

১ দিন আগে

বরিশালে আদালত চত্বরে বিস্ফোরণ, নিরাপত্তা জোরদার

বরিশাল জেলা ও দায়রা জজ আদালত চত্বরে ককটেলসদৃশ একটি বস্তুর বিস্ফোরণ ঘটেছে। আজ বুধবার বেলা পৌনে ১১টার দিকে আদালতের মূল ফটকের কাছে জুডিশিয়াল ভবনের সামনে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহত না হলেও বিচারপ্রার্থীসহ অন্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

১ দিন আগে

ডেভিড ইমনের ৫ দিনের রিমান্ড, নতুন করে জিজ্ঞাসাবাদ

বুধবার (১২ আগস্ট) চট্টগ্রামের হাটহাজারী থানায় করা একটি চাঁদাবাজির মামলায় চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লোকমান হাকিমের আদালত এ আদেশ দেন।

১ দিন আগে

সাভারে এবার বোমাসদৃশ প্রেশার কুকার উদ্ধার, নিরাপত্তা জোরদার

ঢাকার সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের শ্যামপুর এলাকায় কিছু হাতবোমা ও বোমা তৈরির উপকরণ উদ্ধারের কয়েক ঘণ্টার ব্যবধানে বনগাঁও ইউনিয়নেও বোমাসদৃশ একটি প্রেসার কুকার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

১ দিন আগে