গুলশান-মহাখালী সড়কে বাঁশ ফেলে তিতুমীরের শিক্ষার্থীদের অবরোধ

প্রতিবেদক, রাজনীতি ডটকম

সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে শিক্ষার্থীরা টানা আন্দোলন চালিয়ে আসছেন। এরই ধারাবাহিকতায় সোমবার (৩ ফেব্রুয়ারি) তারা রেলপথ ও মহাসড়কে সর্বাত্মক অবরোধ এবং পূর্ণ শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছেন।

আর ঘোষণা অনুযায়ী এদিন সকাল থেকে শিক্ষার্থীরা কলেজের প্রধান ফটকে জড়ো হতে শুরু করেন। দুপুর ১২টার দিকে তারা জানান, যদি তাদের উপস্থিতি বাড়ে, তবে তারা সড়ক, মহাসড়ক এবং রেলপথ অবরোধ করবেন।

এরপর দুপুর পৌনে ১টার দিকে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়লে তারা গুলশান থেকে মহাখালী এবং মহাখালী থেকে গুলশান যাওয়ার সড়কে বাঁশ ফেলে অবরোধ শুরু করেন। এর ফলে সড়কের দুই লেনে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং তীব্র যানজট সৃষ্টি হয়।

শিক্ষার্থীরা জানাচ্ছেন, তারা আপাতত গুলশান-মহাখালী সড়ক বন্ধ রাখবেন। যদি তাদের উপস্থিতি আরও বাড়ে, তবে তারা বিক্ষোভ মিছিল নিয়ে আমতলী মোড়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করবেন। তাছাড়া গুলশান-১ গোলচত্বর এবং মহাখালী রেলক্রসিংও অবরোধ করা হবে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

পরিচয়পত্র ছাড়া কেউ হকারি করতে পারবেন না: ডিএসসিসি প্রশাসক

রাজধানীতে ভবিষ্যতে পরিচয়পত্র ছাড়া কোনো হকার থাকবেন না এবং নির্ধারিত স্থানের বাইরে কেউ ব্যবসা করতে পারবেন না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।

২ দিন আগে

সাঁকো ভেঙে নদীতে জামায়াত নেতাকর্মীরা, রক্ষা পেলেন এমপি

নীলফামারীর ডিমলায় নাউতরা নদীর ওপর নটাবাড়ি বাঁশের সাঁকো পরিদর্শনে গিয়ে ভেঙে নদীতে পড়ে গেছেন জামায়াতের ৮ থেকে ১০ জন নেতাকর্মী। তবে সাঁকোর কিছুটা সামনে থাকায় সংসদ সদস্য আব্দুস সাত্তার রক্ষা পান। এ ঘটনায় কেউ গুরুতর আহত হননি।

২ দিন আগে

খুলনায় যুবদল কর্মী হত্যার নেপথ্যে মাদক, খুনি শনাক্ত: পুলিশ

খুলনার রূপসা উপজেলায় যুবদল কর্মী ফখরুল শেখ (৩২) হত্যার নেপথ্যে মাদক রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ঘটনাস্থলের পাশে থাকা মাদকের একটি আখড়াকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তাজুল ইসলাম।

২ দিন আগে

ইউএনও কার্যালয় ঘেরাও, সাংবাদিকদের মারধরের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে

বুধবার (১২ আগস্ট) দুপুরের এ কর্মসূচিকে কেন্দ্র করে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা, তাঁদের মোবাইল ফোন কেড়ে নেওয়া এবং ধারণ করা ছবি-ভিডিও মুছে ফেলার অভিযোগ উঠেছে।

২ দিন আগে