টাঙ্গাইলে ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাাইলের ঘাটাইলে সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম টিক্কাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মধুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে জুলাই গণআন্দোলন চলাকালে জনতার ওপর হামলার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ জুন) ভোরে নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শফিকুল টিক্কা দিঘলকান্দি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড কালিয়া গ্রামের মৃত শামছুল আলম খানের ছেলে। তিনি দিঘলকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ৭ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল কবীর বলেন, ঘাটাইল থানার সহযোগিতায় বিশেষ অভিযান চালিয়ে শফিকুল ইসলাম টিক্কাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ঢামেক হাসপাতালে কিশোরীর মরদেহ রেখে পালালেন ২ ব্যক্তি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে এক কিশোরীর মরদেহ রেখে পালিয়েছেন সঙ্গে আসা দুই ব্যক্তি। ওই কিশোরীর বয়স আনুমানিক ১৬ বছর। তার গলায় কালো দাগ ও দুই হাতে আঘাতের চিহ্ন রয়েছে।

১ দিন আগে

বরিশালে আদালত চত্বরে বিস্ফোরণ, নিরাপত্তা জোরদার

বরিশাল জেলা ও দায়রা জজ আদালত চত্বরে ককটেলসদৃশ একটি বস্তুর বিস্ফোরণ ঘটেছে। আজ বুধবার বেলা পৌনে ১১টার দিকে আদালতের মূল ফটকের কাছে জুডিশিয়াল ভবনের সামনে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহত না হলেও বিচারপ্রার্থীসহ অন্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

১ দিন আগে

ডেভিড ইমনের ৫ দিনের রিমান্ড, নতুন করে জিজ্ঞাসাবাদ

বুধবার (১২ আগস্ট) চট্টগ্রামের হাটহাজারী থানায় করা একটি চাঁদাবাজির মামলায় চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লোকমান হাকিমের আদালত এ আদেশ দেন।

১ দিন আগে

সাভারে এবার বোমাসদৃশ প্রেশার কুকার উদ্ধার, নিরাপত্তা জোরদার

ঢাকার সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের শ্যামপুর এলাকায় কিছু হাতবোমা ও বোমা তৈরির উপকরণ উদ্ধারের কয়েক ঘণ্টার ব্যবধানে বনগাঁও ইউনিয়নেও বোমাসদৃশ একটি প্রেসার কুকার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

২ দিন আগে