রাজবাড়ী আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেপ্তার ৫

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৬ জানুয়ারি ২০২৬, ১৫: ৩১

জেলা ছাত্রলীগের সভাপতি মো. শাহিন শেখের হাজিরাকে কেন্দ্র করে রাজবাড়ী আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ঘটনায় বিশৃঙ্খলার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৫ জানুয়ারি) দুপুরে রাজবাড়ী আদালত চত্বরে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মো. শাহিন শেখকে আদালতে হাজিরা দিতে আনা হলে তার কয়েকজন অনুসারী আদালত এলাকায় স্লোগান দিতে থাকেন। এতে আদালত প্রাঙ্গণে উত্তেজনা ও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ তাৎক্ষণিক হস্তক্ষেপ করে। পরে সন্ধ্যায় রাজবাড়ী শহরের চরলক্ষীপুর এলাকা থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন— মো. জনি শেখ, মো. তৌফিক আহম্মেদ, মো. শান্ত শেখ, মো. সাজ্জাদ হোসেন ও মো. মুনজেল শেখ। তারা সবাই রাজবাড়ী সদর উপজেলার চরলক্ষীপুর এলাকার বাসিন্দা।

রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান জানান, আদালত এলাকায় স্লোগান দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার অভিযোগে তাদের আটক করা হয়েছে। প্রাথমিক তদন্তে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের ৫ আগস্টের একটি হত্যা চেষ্টা মামলার সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে বলে তিনি দাবি করেন।

তিনি আরও জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ঢামেক হাসপাতালে কিশোরীর মরদেহ রেখে পালালেন ২ ব্যক্তি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে এক কিশোরীর মরদেহ রেখে পালিয়েছেন সঙ্গে আসা দুই ব্যক্তি। ওই কিশোরীর বয়স আনুমানিক ১৬ বছর। তার গলায় কালো দাগ ও দুই হাতে আঘাতের চিহ্ন রয়েছে।

২০ ঘণ্টা আগে

বরিশালে আদালত চত্বরে বিস্ফোরণ, নিরাপত্তা জোরদার

বরিশাল জেলা ও দায়রা জজ আদালত চত্বরে ককটেলসদৃশ একটি বস্তুর বিস্ফোরণ ঘটেছে। আজ বুধবার বেলা পৌনে ১১টার দিকে আদালতের মূল ফটকের কাছে জুডিশিয়াল ভবনের সামনে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহত না হলেও বিচারপ্রার্থীসহ অন্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

২০ ঘণ্টা আগে

ডেভিড ইমনের ৫ দিনের রিমান্ড, নতুন করে জিজ্ঞাসাবাদ

বুধবার (১২ আগস্ট) চট্টগ্রামের হাটহাজারী থানায় করা একটি চাঁদাবাজির মামলায় চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লোকমান হাকিমের আদালত এ আদেশ দেন।

২১ ঘণ্টা আগে

সাভারে এবার বোমাসদৃশ প্রেশার কুকার উদ্ধার, নিরাপত্তা জোরদার

ঢাকার সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের শ্যামপুর এলাকায় কিছু হাতবোমা ও বোমা তৈরির উপকরণ উদ্ধারের কয়েক ঘণ্টার ব্যবধানে বনগাঁও ইউনিয়নেও বোমাসদৃশ একটি প্রেসার কুকার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

১ দিন আগে