নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মামুন হোসাইনকে (৪২) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ভোরে ফতুল্লার পূর্ব লালপুর রেললাইন এলাকায় তার ইট-বালু ব্যবসা প্রতিষ্ঠানের সামনে থেকে তার লাশ উদ্ধার করা হয়।
ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। মামুন হোসাইন ওই এলাকার মৃত সুমন আলী ব্যাপারীর ছেলে। তিনি ইট-বালু ব্যবসায়ী।
নিহত মামুনের বড় ভাই আমজাদ হোসেন বলেন, রাতে মামুন বাসায় ঘুমিয়ে ছিলেন। কে বা কারা তাকে বাসা থেকে ডেকে নিয়ে রেললাইন সংলগ্ন মামুনের মালিকানাধীন মা-বাবার দোয়া নামের ব্যবসা প্রতিষ্ঠানের সামনে গুলি করে হত্যা করে পালিয়ে যায়। গুলির শব্দ শুনে আজাদ নামের এক ছেলে স্বজনদের জানায়। আজাদ নিয়মিত মামুনের অফিসের ভেতর ঘুমায়। পরে পরিবারের সদস্যদের সহোযোগিতায় খানপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, আজাদ তাকে জানিয়েছে যে গুলির শব্দ শুনতে পেয়ে বাইরে গিয়ে দেখে মামুনের মরদেহ পড়ে আছে। এ সময় দুজন ছেলেকে দৌড়ে কোতালেরবাগ এলাকার দিকে চলে যেতে দেখে।
ফতুল্লা মডেল থানার এসআই কামাল মিয়া বলেন, নিহত মামুন ইট-বালু ও সিমেন্ট ব্যবসায়ী। প্রতি রাতে মালামাল লোড-আনলোডের সময়ে উপস্থিত থাকেন তিনি। তবে শুক্রবার ভোর সাড়ে ৪টায় তাকে কে বা কারা ফোন করে ডেকে আনে। ওই সময় তার ডান চোখে অস্ত্র ঠেকিয়ে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম বলেন, হত্যাকারীদের শনাক্ত করতে পুলিশের একাধিক টিম কাজ করছে।

রাজধানীতে ভবিষ্যতে পরিচয়পত্র ছাড়া কোনো হকার থাকবেন না এবং নির্ধারিত স্থানের বাইরে কেউ ব্যবসা করতে পারবেন না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।
২ দিন আগে
নীলফামারীর ডিমলায় নাউতরা নদীর ওপর নটাবাড়ি বাঁশের সাঁকো পরিদর্শনে গিয়ে ভেঙে নদীতে পড়ে গেছেন জামায়াতের ৮ থেকে ১০ জন নেতাকর্মী। তবে সাঁকোর কিছুটা সামনে থাকায় সংসদ সদস্য আব্দুস সাত্তার রক্ষা পান। এ ঘটনায় কেউ গুরুতর আহত হননি।
২ দিন আগে
খুলনার রূপসা উপজেলায় যুবদল কর্মী ফখরুল শেখ (৩২) হত্যার নেপথ্যে মাদক রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ঘটনাস্থলের পাশে থাকা মাদকের একটি আখড়াকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তাজুল ইসলাম।
২ দিন আগে
বুধবার (১২ আগস্ট) দুপুরের এ কর্মসূচিকে কেন্দ্র করে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা, তাঁদের মোবাইল ফোন কেড়ে নেওয়া এবং ধারণ করা ছবি-ভিডিও মুছে ফেলার অভিযোগ উঠেছে।
২ দিন আগে