ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে ৫ জন নিহত হয়েছেন। বুধবার সকাল সোয়া ৭টার দিকে ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের বাবলাতলা নামক এলাকায় এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৪ জন।
নিহতরা হলেন- মাদারীপুরের শিবচর উপজেলার মাদবরচর গ্রামের ইব্রাহীম সর্দার (৬০), ইব্রাহীমের ছেলে মনির সর্দার (৪০), তারা মিয়া শেখ (৫৫), ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের শরিফাবাদ গ্রামের মিজানুর রহমান (৫০)। নিহত অপরজনের পরিচয় জানা যায়নি।
পুলিশ জানায়, সকালে গরু কিনতে শিবচর থেকে টেকেরহাটের উদ্দেশে অটোরিকশায় রওনা দেয় তারা। এ সময় ভাঙ্গা বাবলাতলা নামক এলাকায় পৌঁছালে একটি বাসের সঙ্গে সংঘর্ষে সড়ক থেকে ছিটকে পড়ে অটোরিকশাটি। এতে ঘটনাস্থলেই নিহত হন বাবা-ছেলেসহ ৪ জন। খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে পুলিশ ও ফাঁয়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিহত ও গুরুতর আহতদের ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। এসময় হাসপাতালে আনার পর আরও একজন মারা যায়। আহত অপর ৪ জনকে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।
নিহত তারা মিয়ার ছেলে জাহিদুল ইসলাম জানায়, গরু কিনতে যাওয়ার সময় নিহতদের সঙ্গে প্রায় ১০ লাখ টাকা ছিল।
ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মিথুন জানান, সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে ৪ জন ও হাসপাতালে আনার পর আরও একজনসহ মোট ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪ জন। তাদের ভাঙ্গা থেকে ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. রোকিবুজ্জামান জানান, দুর্ঘটনায় নিহত হয়েছেন ৫ জন। মরদেহগুলো উদ্ধার করে হাইওয়ে থানায় আনা হচ্ছে। এদের মধ্যে একজনের পরিচয় জানা যায়নি।

বুধবার (১২ আগস্ট) দুপুরের এ কর্মসূচিকে কেন্দ্র করে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা, তাঁদের মোবাইল ফোন কেড়ে নেওয়া এবং ধারণ করা ছবি-ভিডিও মুছে ফেলার অভিযোগ উঠেছে।
১ দিন আগে
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে এক কিশোরীর মরদেহ রেখে পালিয়েছেন সঙ্গে আসা দুই ব্যক্তি। ওই কিশোরীর বয়স আনুমানিক ১৬ বছর। তার গলায় কালো দাগ ও দুই হাতে আঘাতের চিহ্ন রয়েছে।
১ দিন আগে
বরিশাল জেলা ও দায়রা জজ আদালত চত্বরে ককটেলসদৃশ একটি বস্তুর বিস্ফোরণ ঘটেছে। আজ বুধবার বেলা পৌনে ১১টার দিকে আদালতের মূল ফটকের কাছে জুডিশিয়াল ভবনের সামনে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহত না হলেও বিচারপ্রার্থীসহ অন্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
১ দিন আগে
বুধবার (১২ আগস্ট) চট্টগ্রামের হাটহাজারী থানায় করা একটি চাঁদাবাজির মামলায় চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লোকমান হাকিমের আদালত এ আদেশ দেন।
১ দিন আগে