টাঙ্গাইলে বেকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গ্রেপ্তার

টাঙ্গাইল প্রতিনিধি
গ্রেপ্তার ইউপি চেয়ারম্যান শওকত হোসেন মোল্লা। ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের নাগরপুরে বৈষম্যবিরোধী ছাত্রদের দায়ের করা মামলায় উপজেলার বেকড়া ইউনিয়নের চেয়ারম্যান শওকত হোসেন মোল্লাকে (৬৫) গেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৪ মার্চ) দুপুরে বেকড়া ইউনিয়ন পরিষদের নিজ কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শওকত উপজেলার বেকড়া গ্রামের মৃত তমেজ মোল্লার ছেলে।

অভিযোগ ও পুলিশ সূত্রে জানা যায়, গত বছরের ১৮ জুলাই সকালে নাগরপুর বাজারে শান্তিপূর্ণভাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি পালনের সময় এক দল সন্ত্রাসী বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর হামলা চালায়। এ ঘটনায় মনির হোসেন নামের এক ছাত্র ১২৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৫০/২০০ জনের নামে টাঙ্গাইল আদালতে মামলা করেন।

নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, বৈষম্যবিরোধী ছাত্রদের করা বিস্ফোরক আইনের মামলায় বেকড়া ইউনিয়নের চেয়ারম্যান শওকত হোসেন মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে বেকড়া আটগ্রাম ইউনিয়ন পরিষদ ও আহম্মদ নগর ইউনিয়ন পরিষদের নামকরণ নিয়ে বিরোধ চলছে আসছে। সোমবার দুপুরে ইউনিয়ন পরিষদে গণশুনানি চলছিল। এ সময় দুপক্ষে মধ্যে হুটগোল দেখা দেয়। পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করেন। শওকত হোসেন তার চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ইউএনও কার্যালয় ঘেরাও, সাংবাদিকদের মারধরের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে

বুধবার (১২ আগস্ট) দুপুরের এ কর্মসূচিকে কেন্দ্র করে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা, তাঁদের মোবাইল ফোন কেড়ে নেওয়া এবং ধারণ করা ছবি-ভিডিও মুছে ফেলার অভিযোগ উঠেছে।

২ দিন আগে

ঢামেক হাসপাতালে কিশোরীর মরদেহ রেখে পালালেন ২ ব্যক্তি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে এক কিশোরীর মরদেহ রেখে পালিয়েছেন সঙ্গে আসা দুই ব্যক্তি। ওই কিশোরীর বয়স আনুমানিক ১৬ বছর। তার গলায় কালো দাগ ও দুই হাতে আঘাতের চিহ্ন রয়েছে।

২ দিন আগে

বরিশালে আদালত চত্বরে বিস্ফোরণ, নিরাপত্তা জোরদার

বরিশাল জেলা ও দায়রা জজ আদালত চত্বরে ককটেলসদৃশ একটি বস্তুর বিস্ফোরণ ঘটেছে। আজ বুধবার বেলা পৌনে ১১টার দিকে আদালতের মূল ফটকের কাছে জুডিশিয়াল ভবনের সামনে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহত না হলেও বিচারপ্রার্থীসহ অন্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

২ দিন আগে

ডেভিড ইমনের ৫ দিনের রিমান্ড, নতুন করে জিজ্ঞাসাবাদ

বুধবার (১২ আগস্ট) চট্টগ্রামের হাটহাজারী থানায় করা একটি চাঁদাবাজির মামলায় চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লোকমান হাকিমের আদালত এ আদেশ দেন।

২ দিন আগে