গাজীপুরে আরেক সাংবাদিকের পা ইট দিয়ে থেঁতলে দিয়েছে দুর্বৃত্তরা

গাজীপুর প্রতিনিধি
টেনেহিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে সাংবাদিক আনোয়ারকে। ছবি: ভিডিও থেকে

গাজীপুরে প্রকাশ্যে টেনেহিঁচড়ে নিয়ে এক সাংবাদিককে পিটিয়ে ও ইট দিয়ে আঘাত করে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা তীব্র প্রতিক্রিয়া তৈরি করেছে। ভিডিওটি দেখে ঢাকার মিটফোর্ডে পাথর দিয়ে আঘাত করে একজনকে হত্যার ঘটনা স্মরণ করেছেন অনেকে।

হামলার শিকার তরুণ আনোয়ার হোসেন। তিনি দৈনিক বাংলাদেশের আলো নামে একটি পত্রিকায় কাজ করেন। এ ঘটনায় তার মা আনোয়ারা বাদী হয়ে কয়েকজনের নাম উল্লেখ করে সদর মেট্রো থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

বুধবার (৬ আগস্ট) বিকেল ৫টার দিকে গাজীপুর মহানগরের সদর মেট্রো থানার কাছে এ ঘটনা ঘটেছে। তবে আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যার দিকে এ ঘটনার ভিডিওটি ছড়িয়ে পড়ে ফেসবুকে।

এদিকে বৃহস্পতিবার রাতে এক সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে ও গলাকেটে হত্যার একটি ঘটনা ঘটেছে গাজীপুরেরই চান্দনা চৌরাস্তা এলাকায়। ওই সাংবাদিক বিকেলে ফেসবুকে ওই এলাকার চাঁদাবাজি নিয়ে লাইভ করেছিলেন।

ভিডিওতে দেখা যায়, জয়দেবপুর রেললাইনের উত্তর পাশে রেলে জায়গা অবৈধভাবে দখল করে গড়ে ওঠা ফলের মার্কেটের সামনের রাস্তায় এক তরুণকে কয়েকজন মারতে মারতে টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছে। তাকে লাঠি দিয়ে আঘাত করতে দেখা যায়, পা দিয়ে লাথি মারতে দেখা যায়, কয়েকজনকে এলোপাতাড়ি মারতে দেখা যায়।

ভিডিওতে আরও দেখা গেছে, কিছু দূর টেনে নেওয়ার পর এক দুর্বৃত্ত ইট নিয়ে সেখানে হাজির হয়। একপর্যায়ে সে ইট দিয়ে একাধিকবার আঘাত করে ওই তরুণের পা ও শরীর থেঁতলে দেয়। এ সময় হামলাকারীরা নির্মমভাবে মারধর করে তার বুকের ওপর উঠে লাফায়।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, ঘটনাস্থলের আশপাশে পুলিশ উপস্থিত থাকলেও শুরুর দিকে তারা কোনো ব্যবস্থা নেয়নি। পরে ওই তরুণের পা ইট দিয়ে থেঁতলে দেওয়ার পর একজন পুলিশ সদস্য এগিয়ে যান। তরুণটিকে উদ্ধার করে নিতে দেখা যায়। পরে তাকে গাজীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে পুলিশ।

চিকিৎসকরা জানিয়েছেন, আনোয়ার হোসেনের পায়ে মারাত্মক জখম হয়েছে, শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।

গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) তাহেরুল হক চৌহান বলেন, একজন আমাকে ভিডিওটি পাঠিয়েছিল, আমি দেখেছি। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। কোনোভাবেই আইন নিজের হাতে তুলে নেওয়া গ্রহণযোগ্য নয়। অভিযুক্তদের শনাক্ত করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে বৃহস্পতিবার রাতে এক সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে ও গলাকেটে হত্যার একটি ঘটনা ঘটেছে গাজীপুরেরই চান্দনা চৌরাস্তা এলাকায়। ওই সাংবাদিক বিকেলে ফেসবুকে ওই এলাকার চাঁদাবাজি নিয়ে লাইভ করেছিলেন।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

খাগড়াছড়িতে সেনা অভিযানে ‘সশস্ত্র সংগঠনের সদস্য নিহত’, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

খাগড়াছড়ির পানছড়ি ও রামগড় উপজেলায় সশস্ত্র সন্ত্রাসী দলের বিরুদ্ধে পৃথক দুটি অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। অভিযানে এক সশস্ত্র সংগঠনের সদস্য নিহত হয়েছেন বলে জানানো হয়েছে। এ ছাড়া আত্মসমর্পণ করেছেন আরও দুই সদস্য। উদ্ধার করা হয়েছে একাধিক অস্ত্র, ম্যাগাজিন ও গোলাবারুদ।

২ দিন আগে

খাগড়াছড়িতে পৃথক ২ ঘটনায় ইউপিডিএফের ২ সদস্য নিহত

নিহতদের একজন নিরাপত্তাবাহিনীর সঙ্গে গোলাগুলিতে এবং অন্যজন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস)- সশস্ত্র হামলায় প্রাণ হারিয়েছেন বলে দাবি করেছে ইউপিডিএফ।

২ দিন আগে

ভারত থেকে অবৈধ প্রবেশ, দিনাজপুর সীমান্তে আটক ৪

দিনাজপুর সদর উপজেলার সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় চারজনকে আটক করেছে স্থানীয় এলাকাবাসী। আজ বুধবার ভোর ৬টার দিকে বনতারা-গিলাবাড়ি সীমান্ত এলাকায় তাদের আটক করা হয়।

২ দিন আগে

এমপি মনিরুলকে নিয়ে বিতর্কিত প্রচার, ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা

মামলার বাদী খোকন তালুকদার নিজেকে কুমিল্লা মহানগরীর ২৬ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে পরিচয় দিলেও মহানগর যুবদল সেই দাবি অস্বীকার করেছে। সংগঠনটির সদস্যসচিব রোমান হাসান বলেন, খোকন যুবদলের কোনো পর্যায়ের নেতা বা কর্মী নন। অতীতে তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

২ দিন আগে