গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশাচালকসহ তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তিনজন হলেন, উপজেলার চাপাইর ইউনিয়নের বড় গোবিন্দপুর এলাকার করিম মিয়া (৪২), সুত্রাপুর নয়ানগর এলাকার গোপাল চন্দ্র রায়ের ছেলে অয়ন রায় (৩৫) ও টান সূত্রাপুর এলাকার মৃত বাসুদেব দাসের ছেলে সুদীপ দাস (৩৭)। আহত হয়েছেন রিপন মিয়া (৩৩) নামের এক যুবক।
পুলিশ ও এলাকাবাসী জানায় কালিয়াকৈর বাজার থেকে ইটভর্তি একটি ট্রাক মাওনার দিকে যাচ্ছিল। ট্রাকটি চাপাইর চেয়ারম্যান বাড়ি বাজার এলাকায় পৌঁছালে কালিয়াকৈরগামী যাত্রীভর্তি ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপায় দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশাচালক করিম মিয়ার মৃত্যু হয়। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়। এ সময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে অয়ন ও সুদীপ মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাক ও অটোরিকশা জব্দ করে।
কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদ হাসান জানান, ট্রাক চাপায় অটোরিকশার তিনজন নিহত হয়েছে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রাক ও অটোরিকশাটি জব্দ করা হয়। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এর আগে বুধবার ত্রিশালের কাঁঠাল ইউনিয়নের কালীরবাজারের কুলুরবাড়ি এলাকায় মারধরের ওই ঘটনা ঘটান ইউএনও আরাফাত। ছড়িয়ে পড়া ওই ঘটনার ফুটেজে দেখা যায়, কথা চলতে থাকার একপর্যায়ে ইউএনও ইজারাদারের এক কর্মীকে পরপর দুটি থাপ্পড় দেন। র্যাবের এক সদস্য ওই কর্মীকে নিয়ে যাওয়ার চেষ্টা করলে ইউএনও ওই সদস্যের হাত থেকে একটি
১৬ ঘণ্টা আগে
রাজধানীতে ভবিষ্যতে পরিচয়পত্র ছাড়া কোনো হকার থাকবেন না এবং নির্ধারিত স্থানের বাইরে কেউ ব্যবসা করতে পারবেন না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।
২ দিন আগে
নীলফামারীর ডিমলায় নাউতরা নদীর ওপর নটাবাড়ি বাঁশের সাঁকো পরিদর্শনে গিয়ে ভেঙে নদীতে পড়ে গেছেন জামায়াতের ৮ থেকে ১০ জন নেতাকর্মী। তবে সাঁকোর কিছুটা সামনে থাকায় সংসদ সদস্য আব্দুস সাত্তার রক্ষা পান। এ ঘটনায় কেউ গুরুতর আহত হননি।
২ দিন আগে
খুলনার রূপসা উপজেলায় যুবদল কর্মী ফখরুল শেখ (৩২) হত্যার নেপথ্যে মাদক রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ঘটনাস্থলের পাশে থাকা মাদকের একটি আখড়াকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তাজুল ইসলাম।
২ দিন আগে