কিশোরগঞ্জ-৫ আসনে মনোনয়ন দাবিতে ট্রেন আটকে বিক্ষোভ

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর ও নিকলী) আসনে মনোনয়নের দাবিতে ট্রেন আটকে বিক্ষোভ করেছেন বিএনপি নেতা শেখ মজিবুর রহমান ইকবালের সমর্থকরা।

বৃহস্পতিবার বিকালে ও শুক্রবার সকালে বাজিতপুর উপজেলার সরারচর শিবনাথ উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে ইকবালের সমর্থকরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সরারচর রেলগেইটে গিয়ে অবস্থান নেয়। এ সময় কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী ‘কিশোরগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনটি আটকা পড়ে। প্রায় ১০ মিনিট পর সমর্থকরা সরে গেলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির। তিনি উপজেলা বিএনপির সভাপতি শেখ মজিবুর রহমান ইকবালকে বিএনপির প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়ার দাবি জানান।

তিনি বলেন, যতদিন শেখ মজিবুর রহমান ইকবালের প্রার্থিতা ঘোষণা না হবে, ততদিন আমরা রাজপথে অবস্থান কর্মসূচি চালিয়ে যাব। জনগণের দাবি উপেক্ষা করে কাউকে চাপিয়ে দেওয়া যাবে না।

কিশোরগঞ্জ জিআরপি থানার ওসি মো. বাহাউদ্দিন ফারুকি বলেন, আটকে রাখার কিছুক্ষণ পরই ট্রেনটি চলে যায়।

সোমবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের ২৩৮ প্রার্থীর নাম ঘোষণা করেন। তবে কিশোরগঞ্জ-৫ আসন স্থগিত রাখা হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ঢামেক হাসপাতালে কিশোরীর মরদেহ রেখে পালালেন ২ ব্যক্তি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে এক কিশোরীর মরদেহ রেখে পালিয়েছেন সঙ্গে আসা দুই ব্যক্তি। ওই কিশোরীর বয়স আনুমানিক ১৬ বছর। তার গলায় কালো দাগ ও দুই হাতে আঘাতের চিহ্ন রয়েছে।

১ দিন আগে

বরিশালে আদালত চত্বরে বিস্ফোরণ, নিরাপত্তা জোরদার

বরিশাল জেলা ও দায়রা জজ আদালত চত্বরে ককটেলসদৃশ একটি বস্তুর বিস্ফোরণ ঘটেছে। আজ বুধবার বেলা পৌনে ১১টার দিকে আদালতের মূল ফটকের কাছে জুডিশিয়াল ভবনের সামনে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহত না হলেও বিচারপ্রার্থীসহ অন্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

১ দিন আগে

ডেভিড ইমনের ৫ দিনের রিমান্ড, নতুন করে জিজ্ঞাসাবাদ

বুধবার (১২ আগস্ট) চট্টগ্রামের হাটহাজারী থানায় করা একটি চাঁদাবাজির মামলায় চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লোকমান হাকিমের আদালত এ আদেশ দেন।

১ দিন আগে

সাভারে এবার বোমাসদৃশ প্রেশার কুকার উদ্ধার, নিরাপত্তা জোরদার

ঢাকার সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের শ্যামপুর এলাকায় কিছু হাতবোমা ও বোমা তৈরির উপকরণ উদ্ধারের কয়েক ঘণ্টার ব্যবধানে বনগাঁও ইউনিয়নেও বোমাসদৃশ একটি প্রেসার কুকার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

১ দিন আগে