প্রতিবেদক, রাজনীতি ডটকম

নেত্রকোণার বারহাট্টা উপজেলার আওয়ামী লীগের ১৩ জন নেতাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। গতকাল রোববার (২৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে নেত্রকোণার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কামাল হোসাইন এ আদেশ দেন।
আসামিরা হলেন- বারহাট্টা পূজা উদযাপন কমিটির সভাপতি ও বারহাট্টা উপজেলা শাখা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক দীপক কুমার সেন্টু, সাহতা ইউনিয়ন শাখা আওয়ামী লীগের সাবেক সভাপতি মোখলেছুর রহমান খান সুজাত, ওই ইউনিয়ন শাখা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান আঙ্গুর, বাউসী ইউনিয়ন শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ূন কবির, বারহাট্টা উপজেলা শাখা ছাত্রলীগের সাবেক সদস্য পারভেজ মিয়াসহ ১৩ জন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০২২ সালের ৩ সেপ্টেম্বর বারহাট্টার গোপালপুর এলাকায় বাউসী সড়কের পাশে পতিত জায়গায় বারহাট্টা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল ছিল। ওই দিন আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির মঞ্চ ভাঙচুর ও আগুন দেয়ার অভিযোগ এনে ৫ আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ২ সেপ্টেম্বর বারহাট্টা উপজেলার গোপালপুর গ্রামের আনোয়ার হোসেন বাদী হয়ে মামলা করে।
মামলায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুর রহমান লিটন, বারহাট্টা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খায়রুল কবীর খোকন, সাধারণ সম্পাদক ও বারহাট্টা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাজী সাখাওয়াত হোসেন, সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাঈনুল হক কাসেমসহ ৫৯ জন নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় ৪০ জনকে আসামি করা হয়।
আসামি পক্ষের আইনজীবী প্রেমানন্দ চন্দ্র সরকার জানান, আসামিরা উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিনে ছিলেন। রোববার সকালে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামিরা জামিন চাইলে বিচারক কামাল হোসাইন নামঞ্জুর করেন এবং কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

রাজধানীতে ভবিষ্যতে পরিচয়পত্র ছাড়া কোনো হকার থাকবেন না এবং নির্ধারিত স্থানের বাইরে কেউ ব্যবসা করতে পারবেন না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।
২ দিন আগে
নীলফামারীর ডিমলায় নাউতরা নদীর ওপর নটাবাড়ি বাঁশের সাঁকো পরিদর্শনে গিয়ে ভেঙে নদীতে পড়ে গেছেন জামায়াতের ৮ থেকে ১০ জন নেতাকর্মী। তবে সাঁকোর কিছুটা সামনে থাকায় সংসদ সদস্য আব্দুস সাত্তার রক্ষা পান। এ ঘটনায় কেউ গুরুতর আহত হননি।
২ দিন আগে
খুলনার রূপসা উপজেলায় যুবদল কর্মী ফখরুল শেখ (৩২) হত্যার নেপথ্যে মাদক রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ঘটনাস্থলের পাশে থাকা মাদকের একটি আখড়াকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তাজুল ইসলাম।
২ দিন আগে
বুধবার (১২ আগস্ট) দুপুরের এ কর্মসূচিকে কেন্দ্র করে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা, তাঁদের মোবাইল ফোন কেড়ে নেওয়া এবং ধারণ করা ছবি-ভিডিও মুছে ফেলার অভিযোগ উঠেছে।
২ দিন আগে