বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে ২০০ ভরি স্বর্ণ ছিনতাই

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১০: ৩২

রাজধানীর বনশ্রী এলাকায় এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে তার কাছ থেকে ২০০ ভরি সোনা ও এক লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। রোববার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর বনশ্রী ডি-ব্লক ৭ নম্বর রোডের ২০ নম্বর বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান আকন্দ বলেন, রোববার বাসায় যাওয়ার সময় তাঁকে তিনটি মোটরসাইকেলে করে আসা ছিনতাইকারীরা ঘিরে ধরে। এ সময় তাঁর কাছে থাকা স্বর্ণালংকার লুট করা হয়।

এদিকে এ ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে ফেইসবুকে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায় তিনটি মোটরসাইকেলে আসা ৬-৭ জন লোক আনোয়ারকে ঘিরে ধরে। এ সময় তাকে ছুরি মারতে এবং গুলি করতেও দেখা যায়। কয়েক সেকেন্ডের মধ্যে হামলাকারীরা তার ব্যাগ নিয়ে মোটরসাইকেলে চলে যায়।

ওসি আতাউর রহমান আরও বলেন, মো. আনোয়ারকে লক্ষ্য করে ছিনতাইকারীরা গুলি ছোড়ে এবং ছুরিকাঘাত করে। তাঁর শরীরে গুলি ও কোপের চিহ্ন রয়েছে। এ ঘটনায় এখনো কাউকে আটক বা চিহ্নিত করা যায়নি। তবে পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থলে গিয়েছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে। ছিনতাইকারীদের শনাক্ত করে তাদের দ্রুত গ্রেপ্তারের জন্য কাজ করছে পুলিশ।

রামপুর থানা-পুলিশ সূত্র জানিয়েছে, হামলা ও ছিনতাইয়ের ঘটনা ভুক্তভোগীর বাসার সামনেই ঘটেছে। ওই ব্যবসায়ী পুলিশের কাছে দাবি করেছেন, ছিনতাইকারীরা তাঁর কাছ থেকে ২০০ ভরি স্বর্ণালংকার ছিনিয়ে নিয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানিয়েছে, আহত অবস্থায় মো. আনোয়ারকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। সেখানে তাঁর চিকিৎসা চলছে। তাঁর শরীরে চারটি গুলি লেগেছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

পরিচয়পত্র ছাড়া কেউ হকারি করতে পারবেন না: ডিএসসিসি প্রশাসক

রাজধানীতে ভবিষ্যতে পরিচয়পত্র ছাড়া কোনো হকার থাকবেন না এবং নির্ধারিত স্থানের বাইরে কেউ ব্যবসা করতে পারবেন না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।

২ দিন আগে

সাঁকো ভেঙে নদীতে জামায়াত নেতাকর্মীরা, রক্ষা পেলেন এমপি

নীলফামারীর ডিমলায় নাউতরা নদীর ওপর নটাবাড়ি বাঁশের সাঁকো পরিদর্শনে গিয়ে ভেঙে নদীতে পড়ে গেছেন জামায়াতের ৮ থেকে ১০ জন নেতাকর্মী। তবে সাঁকোর কিছুটা সামনে থাকায় সংসদ সদস্য আব্দুস সাত্তার রক্ষা পান। এ ঘটনায় কেউ গুরুতর আহত হননি।

২ দিন আগে

খুলনায় যুবদল কর্মী হত্যার নেপথ্যে মাদক, খুনি শনাক্ত: পুলিশ

খুলনার রূপসা উপজেলায় যুবদল কর্মী ফখরুল শেখ (৩২) হত্যার নেপথ্যে মাদক রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ঘটনাস্থলের পাশে থাকা মাদকের একটি আখড়াকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তাজুল ইসলাম।

২ দিন আগে

ইউএনও কার্যালয় ঘেরাও, সাংবাদিকদের মারধরের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে

বুধবার (১২ আগস্ট) দুপুরের এ কর্মসূচিকে কেন্দ্র করে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা, তাঁদের মোবাইল ফোন কেড়ে নেওয়া এবং ধারণ করা ছবি-ভিডিও মুছে ফেলার অভিযোগ উঠেছে।

২ দিন আগে