প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫০ জন। এ ঘটনায় সাংবাদিক সেলিম জাহিদের ছেলে সায়ের এখনো নিখোঁজ রয়েছেন।
সেলিম জাহিদ দৈনিক প্রথম আলো-র বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত, ফেসবুকে এক আবেগঘন স্ট্যাটাসে তিনি লিখেছেন, “আমার সায়েরকে এখনো খুঁজে পাচ্ছি না। ও মাইলস্টোনের মেইন ক্যাম্পাসে ছিল। বিমানটা ঠিক যেখানে ক্র্যাশ করেছে।” তিনি স্ট্যাটাসের সঙ্গে সায়েরের একটি ছবিও শেয়ার করেন।
দুর্ঘটনায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫০ জন, যাদের বেশিরভাগই শিশু শিক্ষার্থী। আহতদের মধ্যে দগ্ধ ৭০ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনার পরিপ্রেক্ষিতে আগামীকাল (মঙ্গলবার) একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। এদিন দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। একই সঙ্গে দেশের সব ধর্মীয় উপাসনালয়ে নিহত-আহতদের জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

খাগড়াছড়ির পানছড়ি ও রামগড় উপজেলায় সশস্ত্র সন্ত্রাসী দলের বিরুদ্ধে পৃথক দুটি অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। অভিযানে এক সশস্ত্র সংগঠনের সদস্য নিহত হয়েছেন বলে জানানো হয়েছে। এ ছাড়া আত্মসমর্পণ করেছেন আরও দুই সদস্য। উদ্ধার করা হয়েছে একাধিক অস্ত্র, ম্যাগাজিন ও গোলাবারুদ।
২ দিন আগে
নিহতদের একজন নিরাপত্তাবাহিনীর সঙ্গে গোলাগুলিতে এবং অন্যজন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস)- সশস্ত্র হামলায় প্রাণ হারিয়েছেন বলে দাবি করেছে ইউপিডিএফ।
২ দিন আগে
দিনাজপুর সদর উপজেলার সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় চারজনকে আটক করেছে স্থানীয় এলাকাবাসী। আজ বুধবার ভোর ৬টার দিকে বনতারা-গিলাবাড়ি সীমান্ত এলাকায় তাদের আটক করা হয়।
২ দিন আগে
মামলার বাদী খোকন তালুকদার নিজেকে কুমিল্লা মহানগরীর ২৬ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে পরিচয় দিলেও মহানগর যুবদল সেই দাবি অস্বীকার করেছে। সংগঠনটির সদস্যসচিব রোমান হাসান বলেন, খোকন যুবদলের কোনো পর্যায়ের নেতা বা কর্মী নন। অতীতে তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।
২ দিন আগে