ছাত্র আন্দোলনে হামলার ৩ মামলায় ৪৮ জন কারাগারে

নড়াইল প্রতিনিধি
আপডেট : ১০ এপ্রিল ২০২৫, ১৮: ২০
জুলাই আন্দোলনে হামলার ৩ মামলায় ৪৮ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। ছবি: রাজনীতি ডটকম

নড়াইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দলনে হামলার ঘটনায় লোহাগড়ার থানায় দায়ের করা তিনটি মামলায় লোহাগড়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মোস্তফা কামাল লিওনসহ আওয়ামী লীগ ও যুবলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের ৪৮ নেতাকর্মীর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুর ১২টার দিকে লোহাগড়া আমলি আদালতের বিচারক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাবরিনা চৌধুরী এ আদেশ দেন।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আজিজুল ইসলাম বলেন, গত বছরের ৪ আগস্ট নড়াইলের লোহাগড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দলনে হামলার ঘটনায় পৃথক তিন মামলায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ (নিষিদ্ধ ঘোষিত সংগঠন) অঙ্গসংগঠনের মোট ৪৮ জন আসামি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। বিচারক সাবরিনা চৌধুরী জামিন আবেদন নামুঞ্জুর করে সব আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

জামিন শুনানির সময় আদালত চত্বরে সেনাবাহিনী ও পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। পরে আসামিদের জামিন নামঞ্জুর হওয়ায় সেনাবাহিনী ও পুলিশের উপস্থিতিতে তাদের নড়াইল জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ইউএনও কার্যালয় ঘেরাও, সাংবাদিকদের মারধরের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে

বুধবার (১২ আগস্ট) দুপুরের এ কর্মসূচিকে কেন্দ্র করে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা, তাঁদের মোবাইল ফোন কেড়ে নেওয়া এবং ধারণ করা ছবি-ভিডিও মুছে ফেলার অভিযোগ উঠেছে।

২ দিন আগে

ঢামেক হাসপাতালে কিশোরীর মরদেহ রেখে পালালেন ২ ব্যক্তি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে এক কিশোরীর মরদেহ রেখে পালিয়েছেন সঙ্গে আসা দুই ব্যক্তি। ওই কিশোরীর বয়স আনুমানিক ১৬ বছর। তার গলায় কালো দাগ ও দুই হাতে আঘাতের চিহ্ন রয়েছে।

২ দিন আগে

বরিশালে আদালত চত্বরে বিস্ফোরণ, নিরাপত্তা জোরদার

বরিশাল জেলা ও দায়রা জজ আদালত চত্বরে ককটেলসদৃশ একটি বস্তুর বিস্ফোরণ ঘটেছে। আজ বুধবার বেলা পৌনে ১১টার দিকে আদালতের মূল ফটকের কাছে জুডিশিয়াল ভবনের সামনে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহত না হলেও বিচারপ্রার্থীসহ অন্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

২ দিন আগে

ডেভিড ইমনের ৫ দিনের রিমান্ড, নতুন করে জিজ্ঞাসাবাদ

বুধবার (১২ আগস্ট) চট্টগ্রামের হাটহাজারী থানায় করা একটি চাঁদাবাজির মামলায় চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লোকমান হাকিমের আদালত এ আদেশ দেন।

২ দিন আগে