তুরাগ নদে প্রতিমা বিসর্জনের সময় নৌকা ডুবে ২ শিশু নিখোঁজ

গাজীপুর প্রতিনিধি
বৃহস্পতিবার তুরাগ নদে প্রতিমা বিসর্জনের সময় নৌকা ডুবে দুই শিশু নিখোঁজ হয়েছে। ছবি: রাজনীতি ডটকম

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর এলাকায় তুরাগ নদে প্রতিমা বিসর্জনের সময় নৌকা ডুবে দুই শিশু নিখোঁজ হয়েছে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে কালিয়াকৈর উপজেলার চাপাইর ব্রিজের পশ্চিম পাশে তুরাগ নদে এ ঘটনা ঘটে।

নিখোঁজ অঙ্কিতা রানী (আড়াই বছর) হিজলতলী এলাকার স্বপনের মেয়ে এবং তন্ময় মনি দাশ (৭) একই এলাকার তাপশের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিমা বিসর্জন দেখতে শিশু অঙ্কিতা রানী ও তন্ময় মনি দাশ পরিবারের সঙ্গে ছোট একটি ইঞ্জিনচালিত নৌকায় ওঠে। নৌকাটি বিকেল সাড়ে ৫টায় তুরাগ নদের চাপাইর ব্রিজের পশ্চিম পাশে পৌঁছালে ইঞ্জিন চালিত আরেকটি বড় নৌকার সঙ্গে ধাক্কা লাগে। এ সময় ইঞ্জিনচালিত ছোট ডিঙ্গি নৌকা ডুবে যায়।

নৌকায় থাকা নারী পুরুষসহ বেশ কয়েকজন নদীর তীরে উঠতে পারলেও তাদের সঙ্গে থাকা দুই শিশু নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হয়। স্থানীয়রা নৌকা ডুবে যাওয়ার সঙ্গে সঙ্গে নিখোঁজ দুই শিশুকে উদ্ধারের চেষ্টা চালায়।

খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছালেও তাদের ডুবুরি দলের সদস্যরা না থাকায় এখনো উদ্ধার কার্যক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছে না।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান বলেন, নৌকাডুবির ঘটনায় দুই শিশু নিখোঁজ রয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম পরিচালনা করবে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ঢামেক হাসপাতালে কিশোরীর মরদেহ রেখে পালালেন ২ ব্যক্তি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে এক কিশোরীর মরদেহ রেখে পালিয়েছেন সঙ্গে আসা দুই ব্যক্তি। ওই কিশোরীর বয়স আনুমানিক ১৬ বছর। তার গলায় কালো দাগ ও দুই হাতে আঘাতের চিহ্ন রয়েছে।

১ দিন আগে

বরিশালে আদালত চত্বরে বিস্ফোরণ, নিরাপত্তা জোরদার

বরিশাল জেলা ও দায়রা জজ আদালত চত্বরে ককটেলসদৃশ একটি বস্তুর বিস্ফোরণ ঘটেছে। আজ বুধবার বেলা পৌনে ১১টার দিকে আদালতের মূল ফটকের কাছে জুডিশিয়াল ভবনের সামনে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহত না হলেও বিচারপ্রার্থীসহ অন্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

১ দিন আগে

ডেভিড ইমনের ৫ দিনের রিমান্ড, নতুন করে জিজ্ঞাসাবাদ

বুধবার (১২ আগস্ট) চট্টগ্রামের হাটহাজারী থানায় করা একটি চাঁদাবাজির মামলায় চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লোকমান হাকিমের আদালত এ আদেশ দেন।

১ দিন আগে

সাভারে এবার বোমাসদৃশ প্রেশার কুকার উদ্ধার, নিরাপত্তা জোরদার

ঢাকার সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের শ্যামপুর এলাকায় কিছু হাতবোমা ও বোমা তৈরির উপকরণ উদ্ধারের কয়েক ঘণ্টার ব্যবধানে বনগাঁও ইউনিয়নেও বোমাসদৃশ একটি প্রেসার কুকার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

১ দিন আগে