প্রতিবেদক, রাজনীতি ডটকম

গাজীপুরের টঙ্গীতে শুরু হওয়া বিশ্ব ইজতেমায় মুসল্লিদের যাতায়াতের সুবিধা দিতে সাত জোড়া বিশেষ ট্রেন চালু করেছে বাংলাদেশ রেলওয়ে। পাশাপাশি ইজতেমা চলাকালে সুবর্ণ এক্সপ্রেস, সোনারবাংলা এক্সপ্রেস, কক্সবাজার এক্সপ্রেস, পর্যটক এক্সপ্রেস ও বনলতা এক্সপ্রেস ছাড়া বাকি সব আন্তঃনগর, মেইল এক্সপ্রেস ও কমিউটার ট্রেন টঙ্গী স্টেশনে (আপ ও ডাউন) দুই মিনিট করে বিরতি দেবে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রেলপথ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, শুক্রবার (৩১ জানুয়ারি) থেকে আগামী বুধবার (৫ ফেব্রুয়ারি) পর্যন্ত বিভিন্ন রুটে বিশেষ সাত জোড়া ট্রেন নিয়মিত চলাচল করবে। একই সময়ে বাকি ট্রেনগুলোও টঙ্গীতে বিশেষ যাত্রাবিরতি দেবে।
রেলপথ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিশেষ ট্রেনের পাশাপাশি এক্সপ্রেস, কমিউটার ও লোকাল ট্রেনে যথাসম্ভব অতিরিক্ত বগিও সংযোজন করা হবে ইজতেমায় অংশ নেওয়া মুসল্লিদের জন্য। এ ছাড়া ইজতেমা চলাকালে জয়দেবপুর কমিউটার ট্রেনের সাপ্তাহিক ছুটি শনিবারের পরিবর্তে শুক্রবার করা হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্য বলছে, ইজতেমা উপলক্ষ্যে টঙ্গী স্টেশনে অতিরিক্ত বুকিং কাউন্টার খোলা হবে। পর্যাপ্তসংখ্যক টিকিট পরীক্ষকও নিয়োজিত থাকবেন।
৩১ জানুয়ারি ইজতেমার প্রথম ধাপে ‘জুমা স্পেশাল’ নামে একজোড়া ট্রেন চালানো হবে। এর মধ্যে জুমা স্পেশাল-১ সকাল সাড়ে ৯টায় ঢাকা থেকে রওয়ানা দিয়ে টঙ্গী পৌঁছাবে সকাল ১০টা ১৫ মিনিটে। আর জুমা স্পেশাল-২ বিকেল ৩টায় টঙ্গী স্টেশন থেকে ছেড়ে ঢাকায় পৌঁছাবে দুপুর ৩টা ৪৫ মিনিটে।
ইজতেমার আখেরি মোনাজাতের দিন (২ ফেব্রুয়ারি) ঢাকা-টঙ্গী স্পেশাল নামে চারটি ট্রেন থাকবে। প্রথমটি ভোর ৪টা ৪৫ মিনিট, দ্বিতীয়টি ভোর ৫টা, তৃতীয়টি ভোর ৫টা ২৫ মিনিট ও শেষ ট্রেনটি ভোর ৫টা ৫০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে যাবে।
একই দিন টঙ্গী থেকে ঢাকা যাবে টঙ্গী-ঢাকা স্পেশাল নামে পাঁচটি বিশেষ ট্রেন। এর মধ্যে প্রথমটি সকাল ৮টা ২০ মিনিট, দ্বিতীয়টি সকাল ৮টা ৩৫ মিনিট, তৃতীয়টি সকাল ৯টা ৪২ মিনিট, চতুর্থটি সকাল ১০টা ৪০ মিনিট ও শেষ ট্রেনটি সকাল ১১টা ৭ মিনিটে টঙ্গী ছেড়ে যাবে।
ইজতেমার দ্বিতীয় পর্যায়ে জামালপুর-টঙ্গী রেলপথে চলবে একটি বিশেষ ট্রেন। এটি ৪ ফেব্রুয়ারি জামালপুর থেকে সকাল ৯টা ১৫ মিনিটে ছেড়ে টঙ্গী পৌঁছাবে দুপুর ২টা ১৫ মিনিটে। ৫ ফেব্রুয়ারি ট্রেনটি ফিরতি পথে টঙ্গী থেকে দুপুর ১২টা ২০ মিনিটে ছেড়ে বিকেল ৫টা ২০ মিনিটে জামালপুরে পৌঁছাবে।
ওই দিনেও ঢাকা-টঙ্গী স্পেশাল ট্রেন থাকবে চারটি। প্রথমটি ভোর ৪টা ৪৫ মিনিট, দ্বিতীয়টি ভোর ৫টা, তৃতীয়টি ভোর ৫টা ২৫ মিনিট ও শেষ ট্রেনটি সকাল ৮টা ২০ মিনিটে টঙ্গীর পথে ঢাকা ছাড়বে।
অন্যদিকে এ দিনও টঙ্গী স্টেশন থেকে ঢাকায় ফেরার জন্য থাকবে পাঁচটি বিশেষ টঙ্গী-ঢাকা স্পেশাল ট্রেন। প্রথমটি সকাল ৮টা ২০ মিনিট, দ্বিতীয়টি ৮টা ৩৫ মিনিট, তৃতীয়টি সকাল ৯টা ৪২ মিনিট, চতুর্থটি সকাল ১১টা ৭ মিনিট ও শেষটি সকাল ১১টা ১৫ মিনিটে ঢাকার পথে টঙ্গী ছেড়ে যাবে।
এ ছাড়া ঢাকা-টাঙ্গাইল রেলপথে বিশেষ একটি ট্রেন টঙ্গী থেকে দুপুর ১২টা ৫০ মিনিটে ছেড়ে বিকেল ২টা ১০ মিনিটে টাঙ্গাইল পৌঁছাবে।
রেলপথ মন্ত্রণালয় বলছে, আখেরি মোনাজাতের দিন বিশেষ ট্রেন পরিচালনার জন্য ২ ও ৫ ফেব্রুয়ারি ১১, ১২, ৪৫, ৪৬, ৯ ও ১০ নম্বর ট্রেন চলাচল বন্ধ থাকবে। এ সময় তুরাগ কমিউটার ১ ও ২ চলাচলও বন্ধ থাকবে। ৭৫/৭৬ ধলেশ্বরী এক্সপ্রেস এবং ২৬১, ২৬২, ২৬৩ ও ২৬৪ নম্বর লোকাল ট্রেন ৪ ও ৫ ফেব্রুয়ারি বন্ধ থাকবে।

আহতদের মধ্যে হরিপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবলুর রহমান (৪৮), ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান (৪০), ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আব্দুল মজিদ (৫৭) এবং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাহাত হোসেনের (২৫) নাম জানা গেছে।
১৪ ঘণ্টা আগে
স্থানীয়দের দাবি, দ্রুত অর্থ উপার্জনের আশায় অনেক নারীও মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছেন। বর্তমানে মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের অবস্থা ‘বজ্র আঁটুনি ফসকা গেরো’র মতো হয়ে দাঁড়িয়েছে। আগের মতো রাতভর পুলিশি টহল বা মাদক পাচারের রুটে নিয়মিত চেকপোস্টও দেখা যায় না। ফলে জেলার বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার ঘটেছে।
১৭ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরের রায়পুরে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় গুরুতর আহত মেজো মেয়ে নাফিজা আক্তার ইকরা (১৭) চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে মারা গেছে। এ নিয়ে একই পরিবারের মা ও তিন মেয়ের সবাই মারা গেল। পরিবারে এখন বেঁচে আছে শুধু একমাত্র ছেলে।
১ দিন আগে
নওগাঁর সাপাহার সীমান্তের শূন্যরেখায় থাকা ৯ জনকে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ধারণা করছে, পুশইনে ব্যর্থ হয়ে গতকাল বুধবার রাতের কোনো এক সময়ে তাদের ফিরিয়ে নেওয়া হয়েছে।
২ দিন আগে