বাসচাপায় প্রাণ গেল মোটরসাইকেলে থাকা ৩ বন্ধুর

নরসিংদী প্রতিনিধি
নরসিংদীতে বাসচাপায় প্রাণ হারান মোটরসাইকেলে থাকা তিন বন্ধু। ছবি: সংগৃহীত

নরসিংদীর শিবপুরে বাসচাপায় মোটরসাইকেলে থাকা তিন বন্ধু প্রাণ হারিয়েছেন। মোটরসাইকেল নিয়ে খেলার সামগ্রী কেনার জন্য নরসিংদী শহরে গিয়েছিলেন তারা।

সোমবার (৯ জুন) রাত ১১টার দিকে উপজেলার ইটাখোলা-শিবপুর আঞ্চলিক সড়কের বান্দারদিয়া পেট্রোল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— শিবপুর উপজেলার মাছিমপুর ইউনিয়নের মির্জাকান্দী গ্রামের জামাল উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (২২), বদরুদ্দিনের ছেলে আশিক (২২) ও বাবুল মিয়ার ছেলে অপু (২০)।

পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাতে খেলার সামগ্রী কেনার পর বাড়ি ফেরার পথে রাত ১১টার দিকে বান্ধারদিয়া পেট্রোল পাম্পের কাছে পৌঁছালে সামনে থেকে আসা একটি বাস তাদের মোটরবাইককে চাপা দিয়ে দ্রুত চলে যায়। এতে মোটরসাইকেলে থাকা তিন বন্ধুই গুরতর আহত হন।

স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের শিবপুর উপজেলা সদর হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক সাইফুল ও আশিককে মৃত ঘোষণা করেন। আহত অপুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথে তার মৃত্যু হয়। দুর্ঘটনায় নিহত তিনজনের বাড়ি একই গ্রামে।

সাইফুল ও আশিকের বন্ধু ওবায়দুল হক জানান, তারা তিন বন্ধুই নিয়মিত খেলাধুলা করতেন। তারা খেলার সামগ্রী আনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

শিবপুর ফায়ার সার্ভিসের তত্ত্বাবধায়ক ইসমাইল বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় তিনজনকে শিবপুর হাসপাতালে নিয়ে যাই। হাসপাতালে নেওয়ার পর ডাক্তার দুজনকে মৃত ঘোষণা করেন। আরেকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শিবপুর মডেল থানার ডিউটি অফিসার হোসনেয়ারা বেগম জানান, সোমবার সড়ক দুর্ঘটনায় তিনজন গেছেন। তাদের মরদেহ মর্গে পাঠানো হচ্ছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ঢামেক হাসপাতালে কিশোরীর মরদেহ রেখে পালালেন ২ ব্যক্তি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে এক কিশোরীর মরদেহ রেখে পালিয়েছেন সঙ্গে আসা দুই ব্যক্তি। ওই কিশোরীর বয়স আনুমানিক ১৬ বছর। তার গলায় কালো দাগ ও দুই হাতে আঘাতের চিহ্ন রয়েছে।

১ দিন আগে

বরিশালে আদালত চত্বরে বিস্ফোরণ, নিরাপত্তা জোরদার

বরিশাল জেলা ও দায়রা জজ আদালত চত্বরে ককটেলসদৃশ একটি বস্তুর বিস্ফোরণ ঘটেছে। আজ বুধবার বেলা পৌনে ১১টার দিকে আদালতের মূল ফটকের কাছে জুডিশিয়াল ভবনের সামনে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহত না হলেও বিচারপ্রার্থীসহ অন্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

১ দিন আগে

ডেভিড ইমনের ৫ দিনের রিমান্ড, নতুন করে জিজ্ঞাসাবাদ

বুধবার (১২ আগস্ট) চট্টগ্রামের হাটহাজারী থানায় করা একটি চাঁদাবাজির মামলায় চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লোকমান হাকিমের আদালত এ আদেশ দেন।

১ দিন আগে

সাভারে এবার বোমাসদৃশ প্রেশার কুকার উদ্ধার, নিরাপত্তা জোরদার

ঢাকার সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের শ্যামপুর এলাকায় কিছু হাতবোমা ও বোমা তৈরির উপকরণ উদ্ধারের কয়েক ঘণ্টার ব্যবধানে বনগাঁও ইউনিয়নেও বোমাসদৃশ একটি প্রেসার কুকার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

২ দিন আগে