এক ঘণ্টা পর পল্লবী-মতিঝিল অংশে মেট্রোরেল চলাচল স্বাভাবিক

ডেস্ক, রাজনীতি ডটকম

যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় এক ঘণ্টা বন্ধ থাকার পর স্বাভাবিক মেট্রোরেল চলাচল হয়ছে। এতে মতিঝিল থেকে পল্লবী এবং পল্লবী থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল শুরু হয়েছে। তবে উত্তরা থেকে মতিঝিলগামী ট্রেন এখনও স্বাভাবিক শিডিউলে ফেরেনি।

শনিবার (২৫ জানুয়ারি) দুপুর ১টা ১৫ মিনিট থেকে বন্ধ হয়ে যায় মেট্রোরেল সেবা। এরপর একইদিন সোয়া ২টায় আংশিক ট্রেন চলাচল শুরু হয়।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্রে জানা যায়, এদিন দুপুর ১টা ১৫ মিনিটে শেষ ট্রেনটি উত্তরা সেন্টার স্টেশন থেকে মতিঝিল যাওয়ার উদ্দেশে রওনা করার পর থেকেই শুরু হয় সমস্যা। পরের ট্রেনটি ছিল ১টা ২৫ মিনিটে। কিন্তু সেটি ১টা ৩২ মিনিটেও আসেনি। পরে দুপুর সোয়া ২টায় মতিঝিল থেকে পল্লবী এবং পল্লবী থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল শুরু হয়।

জানা গেছে, ট্রেনটি ছাড়ার পর উত্তরা দক্ষিণ স্টেশনের আগে মাঝ পথেই বন্ধ হয়ে যায়। প্রায় ১৫ মিনিট সেখানে বন্ধ থাকবার পর ট্রেনটিকে পুনরায় উত্তরা সেন্টারে নেওয়া হয়। যাত্রীদের নামিয়ে ট্রেন খালি রেখে সমস্যা সমাধানের চেষ্টা করে মেট্রো কর্তৃপক্ষ।

এদিকে সেবা বিঘ্নিত হওয়ায় মেট্রোরেল স্টেশনগুলোতে প্রচণ্ড ভিড় দেখা দেয়। অপেক্ষা করতে থাকেন হাজারো যাত্রী।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

পরিচয়পত্র ছাড়া কেউ হকারি করতে পারবেন না: ডিএসসিসি প্রশাসক

রাজধানীতে ভবিষ্যতে পরিচয়পত্র ছাড়া কোনো হকার থাকবেন না এবং নির্ধারিত স্থানের বাইরে কেউ ব্যবসা করতে পারবেন না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।

২ দিন আগে

সাঁকো ভেঙে নদীতে জামায়াত নেতাকর্মীরা, রক্ষা পেলেন এমপি

নীলফামারীর ডিমলায় নাউতরা নদীর ওপর নটাবাড়ি বাঁশের সাঁকো পরিদর্শনে গিয়ে ভেঙে নদীতে পড়ে গেছেন জামায়াতের ৮ থেকে ১০ জন নেতাকর্মী। তবে সাঁকোর কিছুটা সামনে থাকায় সংসদ সদস্য আব্দুস সাত্তার রক্ষা পান। এ ঘটনায় কেউ গুরুতর আহত হননি।

২ দিন আগে

খুলনায় যুবদল কর্মী হত্যার নেপথ্যে মাদক, খুনি শনাক্ত: পুলিশ

খুলনার রূপসা উপজেলায় যুবদল কর্মী ফখরুল শেখ (৩২) হত্যার নেপথ্যে মাদক রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ঘটনাস্থলের পাশে থাকা মাদকের একটি আখড়াকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তাজুল ইসলাম।

২ দিন আগে

ইউএনও কার্যালয় ঘেরাও, সাংবাদিকদের মারধরের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে

বুধবার (১২ আগস্ট) দুপুরের এ কর্মসূচিকে কেন্দ্র করে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা, তাঁদের মোবাইল ফোন কেড়ে নেওয়া এবং ধারণ করা ছবি-ভিডিও মুছে ফেলার অভিযোগ উঠেছে।

২ দিন আগে