প্রতিবেদক, রাজনীতি ডটকম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনে প্রচারে ভোটারদের স্বতঃস্ফূর্ত সাড়া ও ভালোবাসা পাচ্ছেন বলে জানিয়েছেন স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। তিনি বলেন, ‘আমরা সকাল থেকে রাত পর্যন্ত হাঁটছি। মানুষের কাছে যাচ্ছি, তাদের কথা শুনছি। বাজারে, রাস্তায় ও উঠানে যাচ্ছি। একটু আগে একজন ছয়তলা থেকে নেমে এসেছেন শুধু দেখা করার জন্য।’
আজ রোববার (২৫ জানুয়ারি) দুপুরে রাজধানীর খিলগাঁও মডেল হাইস্কুলের সামনে নির্বাচনি প্রচারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
তাসনিম জারা জানান, তিনি নির্বাচনি প্রচারে যেখানেই যাচ্ছেন, সেখানেই সাধারণ মানুষ ঘিরে ধরছেন, সেলফি তুলছেন। শিক্ষার্থী থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষ, কেউ কেউ সন্তানদের পাশে দাঁড় করিয়ে মুঠোফোনে ছবি তুলছেন বলে উল্লেখ করে তিনি।
নিজের নির্বাচনি ইশতেহার প্রসঙ্গে তাসনিম জারা বলেন, ‘আমরা স্বচ্ছতা ও জবাবদিহির রাজনীতির কথা বলছি। মানুষ এতে সাড়া দিচ্ছেন। ঢাকা-৯ আসনের যে বাস্তব চাহিদা, তা ইশতেহারে তুলে ধরা হয়েছে।’ এলাকার মানুষের চাওয়া-পাওয়ার ভিত্তিতে ইশতেহার তৈরি করা হয়েছে বলেও জানান এই স্বতন্ত্র প্রার্থী।
দলীয় সমর্থন না থাকায় লড়াই করা কঠিন কি না— এমন প্রশ্নের জবাবে তাসনিম জারা বলেন, বিষয়টি তিনি ইতিবাচকভাবেই দেখছেন। এতে মানুষের আরও কাছে যাওয়া সম্ভব হচ্ছে। তারা মন খুলে তাদের সমস্যার কথা বলছেন।
এ ছাড়া ইশতেহারের অগ্রাধিকার বিষয়ে তিনি জানান, ছয়টি প্রধান খাতকে গুরুত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে গ্যাস, সড়ক ও জলাবদ্ধতার মতো নাগরিক সেবা, শিক্ষা, স্বাস্থ্য, জীবিকা, নিরাপত্তা এবং এমপির জবাবদিহি।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে এক কিশোরীর মরদেহ রেখে পালিয়েছেন সঙ্গে আসা দুই ব্যক্তি। ওই কিশোরীর বয়স আনুমানিক ১৬ বছর। তার গলায় কালো দাগ ও দুই হাতে আঘাতের চিহ্ন রয়েছে।
২০ ঘণ্টা আগে
বরিশাল জেলা ও দায়রা জজ আদালত চত্বরে ককটেলসদৃশ একটি বস্তুর বিস্ফোরণ ঘটেছে। আজ বুধবার বেলা পৌনে ১১টার দিকে আদালতের মূল ফটকের কাছে জুডিশিয়াল ভবনের সামনে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহত না হলেও বিচারপ্রার্থীসহ অন্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
২০ ঘণ্টা আগে
বুধবার (১২ আগস্ট) চট্টগ্রামের হাটহাজারী থানায় করা একটি চাঁদাবাজির মামলায় চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লোকমান হাকিমের আদালত এ আদেশ দেন।
২১ ঘণ্টা আগে
ঢাকার সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের শ্যামপুর এলাকায় কিছু হাতবোমা ও বোমা তৈরির উপকরণ উদ্ধারের কয়েক ঘণ্টার ব্যবধানে বনগাঁও ইউনিয়নেও বোমাসদৃশ একটি প্রেসার কুকার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
১ দিন আগে