গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে এক বিএনপি নেতা গাজীপুর আদালতে মানহানির মামলার আবেদন করেছেন।
গাজীপুরের বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ এ মামলার আবেদনে দলের মানহানির জন্য ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়েছেন।
মঙ্গলবার (১২ আগস্ট) গাজীপুর অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতে মামলাটির আবেদন করা হয়। আবেদনের ওপর শুনানি নিয়ে আদালত গাজীপুর পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্ত করে প্রতিবেদন জমা দিতে বলেছেন।
মামলার আবেদন করা বিএনপি নেতা তানভীর সিরাজ বলেন, অপরাধী চক্রের ভিডিও ধারণ করায় সাংবাদিক তুহিনকে নির্মমভাবে হত্যা করা হয়। কিন্তু এনসিপি নেতা সারজিস আলম না জেনেই ফেসবুকে এ ঘটনায় বিএনপিকে জড়িয়ে নানা অপপ্রচার চালিয়েছেন, যা দলের ভাবমূর্তি নষ্ট করেছে।
এরই মধ্যে গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি) এ হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ উদঘাটন করেছেন উল্লেখ করে তানভীর সিরাজ বলেন, এ ঘটনায় কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা পাওয়া যায়নি বলে জানিয়েছেন পুলিশ কমিশনার। তাই দলের নির্দেশনা অনুযায়ী আমি বাদী হয়ে মামলাটি করেছি। আশা করি, ন্যায় বিচার পাব।
গাজীপুরের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালত ২- এর বিচারক আলমগীর আল মামুনের বেঞ্চে মামলাটির আবেদন করা হয়। শুনানি শেষ বিচারক গাজীপুর সিআইডি পুলিশকে মামলাটি তদন্ত করে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে এক কিশোরীর মরদেহ রেখে পালিয়েছেন সঙ্গে আসা দুই ব্যক্তি। ওই কিশোরীর বয়স আনুমানিক ১৬ বছর। তার গলায় কালো দাগ ও দুই হাতে আঘাতের চিহ্ন রয়েছে।
১ দিন আগে
বরিশাল জেলা ও দায়রা জজ আদালত চত্বরে ককটেলসদৃশ একটি বস্তুর বিস্ফোরণ ঘটেছে। আজ বুধবার বেলা পৌনে ১১টার দিকে আদালতের মূল ফটকের কাছে জুডিশিয়াল ভবনের সামনে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহত না হলেও বিচারপ্রার্থীসহ অন্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
১ দিন আগে
বুধবার (১২ আগস্ট) চট্টগ্রামের হাটহাজারী থানায় করা একটি চাঁদাবাজির মামলায় চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লোকমান হাকিমের আদালত এ আদেশ দেন।
১ দিন আগে
ঢাকার সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের শ্যামপুর এলাকায় কিছু হাতবোমা ও বোমা তৈরির উপকরণ উদ্ধারের কয়েক ঘণ্টার ব্যবধানে বনগাঁও ইউনিয়নেও বোমাসদৃশ একটি প্রেসার কুকার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
১ দিন আগে