দ্রুততম নির্বাচন গণমানুষের দাবি : টুকু

টাঙ্গাইল প্রতিনিধি

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ‘নির্বাচন নিয়ে ইতিমধ্যে আমার মাঠে নেমেছি। কাজ করছি। বাংলাদেশর জনগণ একটি নির্বাচন চায়। বিগত ১৪, ১৮ এবং ২৪ সালে ভোট দিতে পারেনি।’

শুক্রবার (৪ এপ্রিল) রাতে টাঙ্গাইল স্টেডিয়ামে সৃষ্টি একাডেমিক স্কুল অ্যালাইমনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ‌‌‘জনগণ কি চায় যেটি প্রতিফলন হয় নির্বাচনের মধ্যে দিয়ে। কাজেই যত তাড়াতাড়ি নির্বাচন হবে, মানুষ কিন্ত স্থিতিশীলতা ও তার পছন্দ মত সরকার পরিচালনার দায়িত্ব দিতে পারবে। এটি মানুষের নাগরিক অধিকার। ৫ বছর পর পর মানুষ তার নাগরিক অধিকার প্রয়োগ করার সুযোগ পায়। দ্রুততম নির্বাচন গণমানুষের দাবি। একক কোন দলের দাবি না, গণমানুষের দাবি বল আমি মনে করি।’

সৃষ্টি একাডেমিক স্কুল অ্যালাইমনাই অ্যাসোসিয়েশনের সভাপতি সর্নক সরকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি আলী ইমাম তপন, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, যুবদলের আহবায়ক রাশেদুজ্জামান রাশেদ, যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান মালা প্রমুখ।

ফাইনাল খেলায় অংশগ্রহণ করে অভয় ১৮ ও বিশেষ ২২ দল। গত বৃহস্পতিবার এ টুর্নামেন্ট শুরু হয়।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ইউএনও কার্যালয় ঘেরাও, সাংবাদিকদের মারধরের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে

বুধবার (১২ আগস্ট) দুপুরের এ কর্মসূচিকে কেন্দ্র করে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা, তাঁদের মোবাইল ফোন কেড়ে নেওয়া এবং ধারণ করা ছবি-ভিডিও মুছে ফেলার অভিযোগ উঠেছে।

২ দিন আগে

ঢামেক হাসপাতালে কিশোরীর মরদেহ রেখে পালালেন ২ ব্যক্তি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে এক কিশোরীর মরদেহ রেখে পালিয়েছেন সঙ্গে আসা দুই ব্যক্তি। ওই কিশোরীর বয়স আনুমানিক ১৬ বছর। তার গলায় কালো দাগ ও দুই হাতে আঘাতের চিহ্ন রয়েছে।

২ দিন আগে

বরিশালে আদালত চত্বরে বিস্ফোরণ, নিরাপত্তা জোরদার

বরিশাল জেলা ও দায়রা জজ আদালত চত্বরে ককটেলসদৃশ একটি বস্তুর বিস্ফোরণ ঘটেছে। আজ বুধবার বেলা পৌনে ১১টার দিকে আদালতের মূল ফটকের কাছে জুডিশিয়াল ভবনের সামনে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহত না হলেও বিচারপ্রার্থীসহ অন্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

২ দিন আগে

ডেভিড ইমনের ৫ দিনের রিমান্ড, নতুন করে জিজ্ঞাসাবাদ

বুধবার (১২ আগস্ট) চট্টগ্রামের হাটহাজারী থানায় করা একটি চাঁদাবাজির মামলায় চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লোকমান হাকিমের আদালত এ আদেশ দেন।

২ দিন আগে