ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় গেল ৯ প্রাণ, ৫ জেলায় নিহত আরও ৯

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ২১ জুন ২০২৫, ০০: ৫১
শুক্রবার রাতে শ্যামলী বাংলা বাসের সঙ্গে মাহেন্দ্রের মুখোমুখি সংঘর্ষ হলে ৬ জন নিহত হন ময়মনসিংহের ফুলপুরে। ইনসেটে দুমড়ে-মুচড়ে যাওয়া মাহেন্দ্র। ছবি: রাজনীতি ডটকম

ময়মনসিংহের ফুলপুর ও তারাকান্দায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন। এর মধ্যে ফুলপুরের দুর্ঘটনায় ছয়জন ও তারাকান্দায় আরও তিনজন প্রাণ হারিয়েছেন।

শুক্রবার (২০ জুন) সন্ধ্যা ৬টার দিকে তারাকান্দা ও রাত পৌনে ৯টার দিকে ফুলপুরের দুর্ঘটনা ঘটে। এ ছাড়া এ দিন দেশের আরও পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় আরও ৯ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ১৫ জন। সব মিলিয়ে একদিনেই ছয় জেলায় ১৮ জনের প্রাণহানি ঘটেছে, আহতের সংখ্যা ২৫।

শুক্রবার রাত পৌনে ৯টার দিকে ফুলপুর পৌর শহরের কাজিয়াকান্দা চরপাড়া এলাকায় যাত্রীবাহী বাস ও মাহেন্দ্রের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুর্ঘটনাস্থলেই মাহেন্দ্রের ছয় যাত্রীর মৃত্যু হয়। পরে বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়।

ফুলপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাদী বলেন, শুক্রবার রাতে শ্যামলী বাংলা পরিবহনের একটি বাস ময়মনসিংহ থেকে হালুয়াঘাট যাচ্ছিল। পথে ফুলপুর পৌর শহরের কাজিয়াকান্দা চরপাড়া এলাকায় মাহেন্দ্রের সঙ্গে এর মুখোমুখি সংঘর্ষ হয়।

ওসি বলেন, দুর্ঘটনাস্থলেই মাহেন্দ্রের ছয় যাত্রীর মৃত্যু হয়। আহত হন আরও সাতজন। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

এর আগে শুক্রবার বিকেলে তারাকান্দায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা ও অ্যাম্বুল্যান্সের মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনাস্থলেই দুজন প্রাণ হারান। আহত আরও চারজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে আহত অটোরিকশাচালক মোহাম্মদ আলমের (৩৮) মৃত্যু হয়। নিহত মোহাম্মদ আলম ময়মনসিংহ সদরের ঘাগড়া ইউনিয়নের শুইলাম বুধবারিয়া গ্রামের বাসিন্দা। বাকি দুজনের পরিচয় পাওয়া যায়নি।

তারাকান্দা থানার ওসি মো. টিপু সুলতান বলেন, যাত্রীবাহী সিএনজি অটোরিকশাটি ময়মনসিংহের দিকে যাচ্ছিল। সন্ধ্যা ৬টার দিকে ময়মনসিংহ-শেরপুর আঞ্চলিক সড়কে উপজেলার রামচন্দ্রপুর এলাকায় হিমালয় ফিলিং স্টেশনের সামনে বিপরীত দিক থেকে আসা একটি অ্যাম্বুল্যান্সের সঙ্গে এর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়।

ওসি বলেন, দুর্ঘটনাস্থলেই সিএনজির যাত্রী এক নারী ও এক ছেলে শিশু নিহত হন। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ থানায় রাখা হয়েছে। অ্যাম্বুল্যান্সটি হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের। গাড়িতে কোনো রোগী ছিল না। দুর্ঘটনার পর পরই চালক পালিয়ে যায়।

এদিকে শুক্রবার (২০ জুন) বিকেল সাড়ে ৪টার নাটোরের বনবেলঘড়িয়া বাইপাস এলাকায় একটি যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। নিহত চারজনই অটোরিকশায় ছিলেন।

নিহতদের মধ্যে রয়েছেন— নাটোরের কাজীপাড়ার জিল্লুর রহমানের ছেলে শহিদুল ইসলাম (৩৭), গাজীপুর জেলার রাজেন্দ্রপুরের আতিক (৩৬) ও সদর উপজেলার পন্ডিত গ্রামের আহাদ আলীর ছেলে বাবু। এ ছাড়া তুষার নামে একজন নিহত হয়েছেন, যার পরিচয় জানা যায়নি।

নাটোর সদর থানার ওসি মাহাবুর রহমান জানান, দুর্ঘটনাস্থলেই তুষারের মৃত্যু হয়। ফায়ার সার্ভিস আহত তিনজনকে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় অটোচালক বাবুর মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় বাকি দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে সেখানে তাদের মৃত্যু হয়। এ ঘটনায় সিএনজি অটোরিকশায় থাকা চারজনের আর কেউ বেঁচে নেই।

এ ছাড়া এ দিন দুপুরে নামাজ পড়তে যাওয়ার সময় লালমনিরহাটের পাটগ্রামের সরকারপাড়া এলাকায় পিকআপ ভ্যান চাপা ‍দিলে মোটরসাইকেলের দুই আরোহী প্রাণ হারান। রাত ৮টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর এলাকায় ঢাকামুখী লেনে প্রাইভেট কার, মাইক্রোবাস ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে একজন নিহত হন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও চারজন।

অন্যদিকে সকালে সিরাজগঞ্জের কাজিপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে গেলে একজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও চারজন। এ দিন সকালেই মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় হেমায়েতপুর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কাশিমনগর এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালক মো. বিল্লাল (২৯) নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় ট্রাকের হেলপার ও বাসের চার যাত্রীসহ মোট পাঁচজন আহত হয়েছেন।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

পরিত্যক্ত কূপে নেমে প্রাণ গেল বাবা-ছেলেসহ ৪ জনের

শনিবার (২০ জুন) সকালে উপজেলার টেলকি জলই এলাকায় এ দুর্ঘটনা ঘটে । নিহতরা হলেন জলই গ্রামের বাবুল হাদিমা (৪৮), তার ১০ বছর বয়সী ছেলে নেইমার ম্রং, রতন নকরেক (২৪) ও গাবরিয়েল নকরেক (৩২)। তারা সবাই ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সদস্য।

১৩ ঘণ্টা আগে

মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধায় ব্যর্থ

স্থানীয় সূত্রে জানা গেছে, বর্তমানে ওই চারজন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৫ ও ১৬-এর মধ্যবর্তী এলাকায় নো-ম্যানস ল্যান্ডে অবস্থান করছেন। তাদের মধ্যে একজন পুরুষ ও তিনজন নারী রয়েছেন বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত তাদের পরিচয় বা জাতীয়তা সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায়নি।

১ দিন আগে

শিশুসহ ৪ জনকে সরিয়ে নেওয়া হয়েছে রৌমারী সীমান্ত থেকে

স্থানীয়রা বলছেন, রৌমারীর গয়টাপাড়া সীমান্তে ছয়জন ও ইজলামারী ভন্দুরচর সীমান্তে তিনজনকে বুধবার (১৭ জুন) রাত পর্যন্ত অবস্থান করতে দেখা গেছে। তবে বৃহস্পতিবার (১৮ জুন) সকাল থেকে দুই শিশুসহ চারজনকে আর সেখানে দেখা যায়নি।

২ দিন আগে

সুনামগঞ্জে ইয়াবাসহ আটক ‘জুলাই যোদ্ধা’, গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

সুনামগঞ্জে প্রায় এক হাজার পিস ইয়াবাসহ ‘জুলাই যোদ্ধা’ পরিচয় দেওয়া নাজমুল হাসান হিমেল নামে এক তরুণকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে। তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী গ্রাম পুরান লাউড়েরগড়ে এ ঘটনা ঘটে।

২ দিন আগে