গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে ট্রেনের ধাক্কায় একটি ড্রাম ট্রাক দুমড়ে-মুচড়ে চালক ও মালিক নিহত হয়েছেন। পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ড্রাম ট্রাকের এ সংঘর্ষ হয়।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে মহানগরীর দাক্ষিণখান (আক্কাস মার্কেট) এলাকায় রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহেতদের মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহতরা হলেন— ঢাকার উত্তরা পশ্চিম থানার আব্দুল্লাহপুর (কামাড় পাড়া) এলাকার শাহ আলমের ছেলে ও ড্রাম ট্রাকের মালিক বাবুল হোসেন (৫৫) এবং মানিকগঞ্জের ঘিওর উপজেলার পূর্বপাড়া গ্রামের কুরমান আলীর ছেলে ও ড্রাম ট্রাকের চালক উজ্জ্বল হোসেন (৪২)।
টঙ্গী রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ জানান, পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি যখন গাজীপুর মহানগরীর দাক্ষিণ খান এলাকায় পৌঁছায়, ওই সময় একটি ড্রাম ট্রাক রেল ক্রসিং অতিক্রম করছিল। এ সময় দ্রুত গতির ট্রেনের ধাক্কায় ড্রাম ট্রাক দুমড়ে-মুচড়ে যায়
মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, ওই ট্রাকের মালিক ও চালক গুরুতর আহত হন। স্থানীয়রা ট্রাকের মালিক বাবুল হোসেনকে উদ্ধার করে গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আহত চালক উজ্জ্বল মিয়াকে টঙ্গীর আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে যাওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

খাগড়াছড়ির পানছড়ি ও রামগড় উপজেলায় সশস্ত্র সন্ত্রাসী দলের বিরুদ্ধে পৃথক দুটি অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। অভিযানে এক সশস্ত্র সংগঠনের সদস্য নিহত হয়েছেন বলে জানানো হয়েছে। এ ছাড়া আত্মসমর্পণ করেছেন আরও দুই সদস্য। উদ্ধার করা হয়েছে একাধিক অস্ত্র, ম্যাগাজিন ও গোলাবারুদ।
১ দিন আগে
নিহতদের একজন নিরাপত্তাবাহিনীর সঙ্গে গোলাগুলিতে এবং অন্যজন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস)- সশস্ত্র হামলায় প্রাণ হারিয়েছেন বলে দাবি করেছে ইউপিডিএফ।
২ দিন আগে
দিনাজপুর সদর উপজেলার সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় চারজনকে আটক করেছে স্থানীয় এলাকাবাসী। আজ বুধবার ভোর ৬টার দিকে বনতারা-গিলাবাড়ি সীমান্ত এলাকায় তাদের আটক করা হয়।
২ দিন আগে
মামলার বাদী খোকন তালুকদার নিজেকে কুমিল্লা মহানগরীর ২৬ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে পরিচয় দিলেও মহানগর যুবদল সেই দাবি অস্বীকার করেছে। সংগঠনটির সদস্যসচিব রোমান হাসান বলেন, খোকন যুবদলের কোনো পর্যায়ের নেতা বা কর্মী নন। অতীতে তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।
২ দিন আগে