মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলায় আহত ৫ পুলিশ সদস্য

গাজীপুর প্রতিনিধি
শ্রীপুর থানা। ফাইল ছবি

গাজীপুরের শ্রীপুরে মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার হয়ে পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ মাদক বিক্রেতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে। এ সময় তাদের কাছ থেকে ৪৫ পিস ইয়াবা ও এক কেজি গাঁজা জব্দ করে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিমখণ্ড (মসজিদ মোড়) এলাকার আসাদুজ্জামানের বাড়িতে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার চারজন হলেন— কেওয়া পশ্চিমখণ্ড (মসজিদ মোড়) এলাকার আবুল কাশেম আসাদুজ্জামান (৬০), তার স্ত্রী দেলোয়ারা খাতুন (৪৫) এবং দুই ছেলে আশিক (২৩) ও আল আমিন (৩০)।

এই চারজনের বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়া ও পুলিশের ওপর হামলার ঘটনায় একটি এবং মাদক কারবারের অভিযোগে আরও আরেকটি মামলা করেছে পুলিশ। এসব মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরের পর আাদালতে পাঠানো হয়েছে।

আহত পুলিশ সদস্যরা হলেন— শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস, মনোয়ার হোসেন ও জোনায়েদ হোসাইন এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) হাবিবুর রহমান ও নাজমুল হুদা রুবেল।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, গোপন খবরের ভিত্তিতে পুলিশ মাদক উদ্ধারে আসাদুজ্জামানের বাড়িতে অভিযান চালায়। এ সময় বসত ঘর থেকে ইয়াবা ও গাঁজাসহ পুলিশ তাকে আটক করে। একপর্যায়ে মাদক কারবারি আসাদুজ্জামানের স্ত্রী ও দুই ছেলে পুলিশের ওপর হামলা করে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তাদের হামলায় পুলিশের চার সদস্য আহত হয়েছেন। আহত পুলিশ সদস্যদের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

পরিত্যক্ত কূপে নেমে প্রাণ গেল বাবা-ছেলেসহ ৪ জনের

শনিবার (২০ জুন) সকালে উপজেলার টেলকি জলই এলাকায় এ দুর্ঘটনা ঘটে । নিহতরা হলেন জলই গ্রামের বাবুল হাদিমা (৪৮), তার ১০ বছর বয়সী ছেলে নেইমার ম্রং, রতন নকরেক (২৪) ও গাবরিয়েল নকরেক (৩২)। তারা সবাই ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সদস্য।

৭ ঘণ্টা আগে

মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধায় ব্যর্থ

স্থানীয় সূত্রে জানা গেছে, বর্তমানে ওই চারজন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৫ ও ১৬-এর মধ্যবর্তী এলাকায় নো-ম্যানস ল্যান্ডে অবস্থান করছেন। তাদের মধ্যে একজন পুরুষ ও তিনজন নারী রয়েছেন বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত তাদের পরিচয় বা জাতীয়তা সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায়নি।

১ দিন আগে

শিশুসহ ৪ জনকে সরিয়ে নেওয়া হয়েছে রৌমারী সীমান্ত থেকে

স্থানীয়রা বলছেন, রৌমারীর গয়টাপাড়া সীমান্তে ছয়জন ও ইজলামারী ভন্দুরচর সীমান্তে তিনজনকে বুধবার (১৭ জুন) রাত পর্যন্ত অবস্থান করতে দেখা গেছে। তবে বৃহস্পতিবার (১৮ জুন) সকাল থেকে দুই শিশুসহ চারজনকে আর সেখানে দেখা যায়নি।

২ দিন আগে

সুনামগঞ্জে ইয়াবাসহ আটক ‘জুলাই যোদ্ধা’, গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

সুনামগঞ্জে প্রায় এক হাজার পিস ইয়াবাসহ ‘জুলাই যোদ্ধা’ পরিচয় দেওয়া নাজমুল হাসান হিমেল নামে এক তরুণকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে। তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী গ্রাম পুরান লাউড়েরগড়ে এ ঘটনা ঘটে।

২ দিন আগে