১০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে গরুর মাংস

ডেস্ক, রাজনীতি ডটকম

ঈদের দিনে যাতে সমাজের অসহায় মানুষ মাংস খেতে পারে সেই লক্ষে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন বিক্রমপুর মানবসেবা ফাউন্ডেশনের উদ্যোগে ১০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে গরুর মাংস। কামারখাড়া স্কুল মাঠে উপজেলার ৪২০টি পরিবারের মাঝে মাংস বিক্রি করেন সংগঠনের সদস্যরা।

সোমবার (৩১ মার্চ) ১০ টাকায় গরুর মাংস পেয়েছে ৪২০টি পরিবার।

এছাড়া প্রতিবছর রমজানে বিনামূল্যে ইফতার সামগ্রী বিতরণ, মেধাবৃত্তি পরীক্ষা, অসহায় গরিবের পাশে থেকে কাজ করাসহ বিভিন্ন সহযোগিতামূলক কাজ করার অভিজ্ঞতা রয়েছে সংগঠনটির।

মাংস কিনতে আসা এক নারী বলেন, ১০ টাকা আজকাল বাচ্চাদের দিলেও নিতে চায়না অথচ এখানে আমরা ১ কেজি গরুর মাংস পাচ্ছি ১০ টাকা দিয়ে। আমাদের মতো অসহায়দের কথা চিন্তা করে যারা এই আয়োজন করেছে আল্লাহ তাদের ভালো রাখুক।

ফজল নামের একজন ক্রেতা বলেন, বাজারে গরুর মাংসের যে দাম এবারতো ভাবছিলাম ঈদের দিন গরুর মাংস খেতে পারব না। বিক্রমপুর মানবসেবা ফাউন্ডেশনের যুবকদের কারণে ঈদে মাংস খেতে পারব। তারা ১০ টাকার বিনিময়ে ১ কেজি গরুর মাংস দিচ্ছে। তাদের এমন উদ্যোগে আমরা অনেক খুশি।

বিক্রমপুর মানবসেবা ফাউন্ডেশনের সভাপতি আবু বকর সিদ্দিক হিরা বলেন, চতুর্থবারের মতো আমরা ১০ টাকায় গরুর মাংস বিক্রি করছি। এ বছর উপজেলার ৪২০ জনের মাঝে ১০ টাকায় গরুর মাংস বিক্রি করছি। ১০ টাকায় বিক্রি করার উদ্দেশ্য একটাই যাতে সমাজের অসহায় মানুষজন মনে করে ঈদের দিনে তারা কিনে গরুর মাংস খেতে পারছে। সেই চিন্তাভাবনা থেকেই আমাদের এমন উদ্যোগ।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ইউএনও কার্যালয় ঘেরাও, সাংবাদিকদের মারধরের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে

বুধবার (১২ আগস্ট) দুপুরের এ কর্মসূচিকে কেন্দ্র করে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা, তাঁদের মোবাইল ফোন কেড়ে নেওয়া এবং ধারণ করা ছবি-ভিডিও মুছে ফেলার অভিযোগ উঠেছে।

২ দিন আগে

ঢামেক হাসপাতালে কিশোরীর মরদেহ রেখে পালালেন ২ ব্যক্তি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে এক কিশোরীর মরদেহ রেখে পালিয়েছেন সঙ্গে আসা দুই ব্যক্তি। ওই কিশোরীর বয়স আনুমানিক ১৬ বছর। তার গলায় কালো দাগ ও দুই হাতে আঘাতের চিহ্ন রয়েছে।

২ দিন আগে

বরিশালে আদালত চত্বরে বিস্ফোরণ, নিরাপত্তা জোরদার

বরিশাল জেলা ও দায়রা জজ আদালত চত্বরে ককটেলসদৃশ একটি বস্তুর বিস্ফোরণ ঘটেছে। আজ বুধবার বেলা পৌনে ১১টার দিকে আদালতের মূল ফটকের কাছে জুডিশিয়াল ভবনের সামনে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহত না হলেও বিচারপ্রার্থীসহ অন্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

২ দিন আগে

ডেভিড ইমনের ৫ দিনের রিমান্ড, নতুন করে জিজ্ঞাসাবাদ

বুধবার (১২ আগস্ট) চট্টগ্রামের হাটহাজারী থানায় করা একটি চাঁদাবাজির মামলায় চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লোকমান হাকিমের আদালত এ আদেশ দেন।

২ দিন আগে