গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে নিষিদ্ধ পলিথিন তৈরির কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় পরিবেশষ সংরক্ষণ আইনে এক লাখ টাকা জরিমানা ও কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার তেলিহাটি ইউনিয়নের তালতলী এলাকায় ওই পলিথিন কারখানায় এই অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইদুল ইসলাম অভিযানে নেতৃত্ব দেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক সাইদুল ইসলাম জানান, গাজীপুরের শ্রীপুর উপজেলাধীন তেলিহাটি ইউনিয়নের তালতলী এলাকায় মায়া এন্টারপ্রাইজ কারখানায় নিষিদ্ধ পলিথিন উৎপাদন করা হয়। এ সময় পলিথিন উৎপাদনের কাঁচামাল প্লাস্টিকের ১৫০ কেজি দানা এবং উৎপাদিত ২০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। পরে অবৈধ কাজের সাথে জড়িত থাকার অভিযোগে মআয়া এএন্টারপ্রাইজকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ৬ক/১৫(১) ধারা অনুযায়ী এক লাখ টাকা জরিমানা ও আদায় করা হয়। ভবিষ্যতে আর এই নিষিদ্ধ পলিথিন উৎপাদন করবে না মর্মে কারখানার পক্ষে জমির মালিকের কাছ থেকে মুচলেকা নিয়ে কারখানাটি বন্ধ করে দিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
তিনি আরো জানান, কারখানাটিতে যাতে ভবিষ্যতে আর পলিথিন উৎপাদন করতে না পারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য গাজীপুরের পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালককে অনুরোধ জানানো হয়।
অভিযানের সময় আরো উপস্থিত ছিলেন, গাজীপুর পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক রাকিবুল হাসান। অভিযানে স্থানীয় পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করে।
গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন জানান, পরিবেশ দূষণ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
গাজীপুর জেলা প্রশাসন পরিবেশ দূষণ রোধে এবং দূষণকারীদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফিনের নির্দেশনা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুনের তত্ত্বাবধানে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে এক কিশোরীর মরদেহ রেখে পালিয়েছেন সঙ্গে আসা দুই ব্যক্তি। ওই কিশোরীর বয়স আনুমানিক ১৬ বছর। তার গলায় কালো দাগ ও দুই হাতে আঘাতের চিহ্ন রয়েছে।
১ দিন আগে
বরিশাল জেলা ও দায়রা জজ আদালত চত্বরে ককটেলসদৃশ একটি বস্তুর বিস্ফোরণ ঘটেছে। আজ বুধবার বেলা পৌনে ১১টার দিকে আদালতের মূল ফটকের কাছে জুডিশিয়াল ভবনের সামনে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহত না হলেও বিচারপ্রার্থীসহ অন্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
১ দিন আগে
বুধবার (১২ আগস্ট) চট্টগ্রামের হাটহাজারী থানায় করা একটি চাঁদাবাজির মামলায় চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লোকমান হাকিমের আদালত এ আদেশ দেন।
১ দিন আগে
ঢাকার সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের শ্যামপুর এলাকায় কিছু হাতবোমা ও বোমা তৈরির উপকরণ উদ্ধারের কয়েক ঘণ্টার ব্যবধানে বনগাঁও ইউনিয়নেও বোমাসদৃশ একটি প্রেসার কুকার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
১ দিন আগে