গাজীপুর প্রতিনিধি

সাবেক মন্ত্রীর বাড়িতে সংগঠনের নেতাকর্মীদের হামলা ও মারধরের শিকার হওয়ার ঘটনার প্রতিবাদে গাজীপুর জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের সামনে বিক্ষোভ করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তাদের সঙ্গে যোগ দিয়েছেন সংগঠনটির আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও কেন্দ্রীয় সংগঠক সারজিস আলম।
শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর থেকেই শহরের ডিসি অফিসের সামনে বাজবাড়ী সড়ক আটকে অবস্থান করছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। বিকেল পৌনে ৪টার কেন্দ্রীয় দুই নেতা সেখানে পৌঁছান।
এর আগে শুক্রবার রাতে গাজীপুর সিটি করপোরেশনের ধীরাশ্রম এলাকায় সাবেক মন্ত্রী পলাতক আওয়ামী লীগ নেতা আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলা ও লুটপাট হয়। খবর পেয়ে ছাত্ররা সেখানে গেলে তাদের ওপর হামলা হয়। এতে অন্তত ১৫ জন আহত হন।
শিক্ষার্থীদের অভিযোগ, সাবেক মন্ত্রী বাসায় হামলার খবর পেয়ে তারা লুটপাট ঠেকাতে গিয়েছিলেন। এ সময় মসজিদ থেকে মাইকিং করা হয়, সাবেক মন্ত্রীর বাড়িতে ডাকাত পড়েছে। এ সময় স্থানীয়রা গিয়ে বাড়ি ঘিরে ফেলে। তারা ছাত্রদের ওপর হামলা চালায়, মারধরে। ষড়যন্ত্র করেই ছাত্রদের সেখানে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করছেন শিক্ষার্থীরা।
এ ঘটনার প্রতিবাদে শনিবার দুপুরে গাজীপুর সদর উপজেলার রাজবাড়ী মাঠে প্রতিবাদ সমাবেশ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সেখানে বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় সদস্য সচিব আরিফ সোহেল, জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক আলী নাসের খানসহ স্থানীয় ছাত্রনেতারা।
পরে দুপুর ১টার দিকে সমাবেশ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ছাত্র-জনতা জেলা প্রশাসকের কার্যালয়ের ফটকের সামনে গিয়ে অবস্থান নেন। পরে সেখানে গিয়েই ছাত্রদের সঙ্গে সংহতি জানিয়েছেন হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম।

রাজধানীতে ভবিষ্যতে পরিচয়পত্র ছাড়া কোনো হকার থাকবেন না এবং নির্ধারিত স্থানের বাইরে কেউ ব্যবসা করতে পারবেন না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।
২ দিন আগে
নীলফামারীর ডিমলায় নাউতরা নদীর ওপর নটাবাড়ি বাঁশের সাঁকো পরিদর্শনে গিয়ে ভেঙে নদীতে পড়ে গেছেন জামায়াতের ৮ থেকে ১০ জন নেতাকর্মী। তবে সাঁকোর কিছুটা সামনে থাকায় সংসদ সদস্য আব্দুস সাত্তার রক্ষা পান। এ ঘটনায় কেউ গুরুতর আহত হননি।
২ দিন আগে
খুলনার রূপসা উপজেলায় যুবদল কর্মী ফখরুল শেখ (৩২) হত্যার নেপথ্যে মাদক রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ঘটনাস্থলের পাশে থাকা মাদকের একটি আখড়াকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তাজুল ইসলাম।
২ দিন আগে
বুধবার (১২ আগস্ট) দুপুরের এ কর্মসূচিকে কেন্দ্র করে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা, তাঁদের মোবাইল ফোন কেড়ে নেওয়া এবং ধারণ করা ছবি-ভিডিও মুছে ফেলার অভিযোগ উঠেছে।
২ দিন আগে