আগুন এখনও নেভেনি

কেমিক্যাল স্যুট পরে প্রবেশের প্রস্তুতি ফায়ার সার্ভিসের

প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে রাসায়নিক গুদামে লাগা আগুন এখনও পুরোপুরি নেভানো সম্ভব হয়নি। গুদামের ভেতরে প্রবেশ করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় ফায়ার সার্ভিসের সদস্যরা বিশেষ সুরক্ষা পোশাক (কেমিক্যাল স্যুট) পরিধান করে ভেতরে ঢোকার প্রস্তুতি নিচ্ছেন। ফায়ার সার্ভিস জানিয়েছে, ভেতরে আর কোনো মরদেহ রয়েছে কি না, তা নিশ্চিত হতে তারা সর্বোচ্চ সতর্কতার সঙ্গে কাজ করছে।

মিরপুরের আগুনে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। টিনশেড দোতলা গুদামটিতে আগুন লাগার পর তা বিস্ফোরিত হয়ে পাশের একটি চারতলা ভবনে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তিদের মরদেহ চারতলা ভবনটির দ্বিতীয় ও তৃতীয় তলার বিভিন্ন স্থান থেকে উদ্ধার করা হয়েছে।

গতকাল ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট প্রায় সাড়ে সাত ঘণ্টার চেষ্টার পর সন্ধ্যা ৭টার দিকে ভবনের আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে গুদামের রাসায়নিকের কারণে আগুন পুরোপুরি নেভানো সম্ভব হচ্ছে না।

যে ভবন ও গুদামে গতকাল আগুন লাগে, তার আশপাশের কয়েকটি পোশাক কারখানা আজ বুধবার (১৫ অক্টোবর) সকালে খোলা হয়েছিল। গুদাম থেকে বের হতে থাকা বিষাক্ত ধোঁয়ার কারণে কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন এবং তাদের হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনার পর ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ মাইকিং করে দ্রুত ওই এলাকার কারখানাগুলো বন্ধ করার নির্দেশ দেয়।

রূপনগর থানার শিয়ালবাড়ির ৩ নম্বর সড়কে টিনশেডের রাসায়নিক গুদাম ও চারতলা ভবনটি অবস্থিত। চারতলা ভবনটির ছাদে টিনশেড দিয়ে আরও একটি তলা নির্মাণ করা হয়েছে। ভবনটির দ্বিতীয় তলায় ‘স্মার্ট প্রিন্টিং’ (টি-শার্ট প্রিন্ট করা হয়) এবং তৃতীয় ও চতুর্থ তলায় ‘আরএন ফ্যাশন’ (পোশাক কারখানা) নামের প্রতিষ্ঠান রয়েছে।

জানা গেছে, আগুন লাগা এই ভবন বা গুদাম কোনোটিতেই অগ্নিনিরাপত্তার কোনো ব্যবস্থা ছিল না। এমনকি ভবন বা রাসায়নিক গুদাম—কোনোটিরই ফায়ার সেফটি প্ল্যান বা লাইসেন্স ছিল না।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

খাগড়াছড়িতে সেনা অভিযানে ‘সশস্ত্র সংগঠনের সদস্য নিহত’, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

খাগড়াছড়ির পানছড়ি ও রামগড় উপজেলায় সশস্ত্র সন্ত্রাসী দলের বিরুদ্ধে পৃথক দুটি অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। অভিযানে এক সশস্ত্র সংগঠনের সদস্য নিহত হয়েছেন বলে জানানো হয়েছে। এ ছাড়া আত্মসমর্পণ করেছেন আরও দুই সদস্য। উদ্ধার করা হয়েছে একাধিক অস্ত্র, ম্যাগাজিন ও গোলাবারুদ।

১ দিন আগে

খাগড়াছড়িতে পৃথক ২ ঘটনায় ইউপিডিএফের ২ সদস্য নিহত

নিহতদের একজন নিরাপত্তাবাহিনীর সঙ্গে গোলাগুলিতে এবং অন্যজন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস)- সশস্ত্র হামলায় প্রাণ হারিয়েছেন বলে দাবি করেছে ইউপিডিএফ।

১ দিন আগে

ভারত থেকে অবৈধ প্রবেশ, দিনাজপুর সীমান্তে আটক ৪

দিনাজপুর সদর উপজেলার সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় চারজনকে আটক করেছে স্থানীয় এলাকাবাসী। আজ বুধবার ভোর ৬টার দিকে বনতারা-গিলাবাড়ি সীমান্ত এলাকায় তাদের আটক করা হয়।

১ দিন আগে

এমপি মনিরুলকে নিয়ে বিতর্কিত প্রচার, ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা

মামলার বাদী খোকন তালুকদার নিজেকে কুমিল্লা মহানগরীর ২৬ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে পরিচয় দিলেও মহানগর যুবদল সেই দাবি অস্বীকার করেছে। সংগঠনটির সদস্যসচিব রোমান হাসান বলেন, খোকন যুবদলের কোনো পর্যায়ের নেতা বা কর্মী নন। অতীতে তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

১ দিন আগে